ঢাবির কবি জসীম উদ্দিন হলের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ছাত্রদলের

২৯ জুন ২০২৫, ০৬:১১ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ০৭:০১ PM
ফুল, মিষ্টি এবং কলম দিয়ে নবীণ শিক্ষার্থীদের বরণের সময়

ফুল, মিষ্টি এবং কলম দিয়ে নবীণ শিক্ষার্থীদের বরণের সময় © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের  ২০২৪-২৫ সেশনে কবি জসীমউদ্দিন হলে আগত নবীন‌ শিক্ষার্থীদের ফুল, মিষ্টি এবং কলম দিয়ে বরণ করে নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দিন হল ছাত্রদলের নেতাকর্মীরা।

রবিবার (২৯ জুন ) সকাল থেকে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে আসা নবীন শিক্ষার্থীদের যাবতীয় তথ্য ও পরামর্শ দিয়ে সার্বক্ষণিক পাশে থাকেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। ভবিষ্যতে যেকোনো সংকট ও সমস্যা নিরসনে শিক্ষার্থীদের সর্বোচ্চ সহযোগিতার মাধ্যমে পাশে থাকার নিশ্চয়তা দেন তারা। 

কবি জসীমউদ্দিন হল ছাত্রদলের দপ্তর সম্পাদক ইয়াসিন আরাফাত আলিফ বলেন, নিরাপদ ও বৈষম্যহীন ক্যাম্পাস বিনির্মাণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। সন্ত্রাসমুক্ত ও কর্তৃত্ববাদী মনোভাবের বিরুদ্ধে আমরা দীর্ঘকাল সংগ্রাম করে এসেছি। নবাগত শিক্ষার্থীরা যেন নির্ভয়ে নিজেদের অধিকার নিয়ে কথা বলতে পারে ও সুস্থ ক্যাম্পাস বিনির্মাণে অংশীজন হিসেবে ভূমিকা রাখতে পারে, সে লক্ষ্যেই আগামীর ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা গড়ে তুলবো। 

এই আয়োজনে আরো উপস্থিত ছিলেন কবি জসীমউদ্দিন হল ছাত্রদলের ক্রীড়া সম্পাদক আব্দুল ওহেদ, অর্থ সম্পাদক মুতাছিম বিল্লাহ হিমেল, সিফাত ইবনে আমিন, সাকিবুল ইসলাম শাওন, মোহাম্মদ হাসান, রাহুল,রিফাতুল আলম আকিব, শাহরিয়ার সাদমানসহ হলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

জলবায়ু ঝুঁকি মোকাবিলা ও আগাম সতর্কবার্তা জোরদারে এনসিএএফ উই…
  • ১০ নভেম্বর ২০২৬
পারশার সঙ্গে বিয়ে নিয়ে লাইভ এসে যা বললেন আসাদ নূর
  • ১০ নভেম্বর ২০২৬
পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • ১০ নভেম্বর ২০২৬
বাকৃবিতে রেললাইনে আগুন দেওয়ার সময় ছাত্রলীগের দুই নেতা আটক
  • ১০ নভেম্বর ২০২৬
ঢাবির হলের মাঠ থেকে লাল টেপে মোড়ানো বক্স উদ্ধার, খুলতেই মিল…
  • ১০ নভেম্বর ২০২৬
এনসিপির নারী সংগঠনের দায়িত্বে পাইলট ফারিয়াল হামিদ
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950