কার্জন হলে নারী শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণ, বহিরাগত আটক

১৯ জুন ২০২৫, ০৮:৫৫ PM , আপডেট: ২০ জুন ২০২৫, ০৮:২১ PM
ঢাবির কার্জন হলে নারী শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগে বহিরাগত আটক

ঢাবির কার্জন হলে নারী শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগে বহিরাগত আটক © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কার্জন হলে নারী শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগে এক বহিরাগতকে আটক করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে তাকে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল মোবাইল টিমের হাতে তুলে দেন তারা।

 প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটককৃত ওই ব্যক্তির নাম সোহান। তার বাড়ি চাঁদপুরের বাবুর হাট এলাকায়।

ঘটনার বর্ণনায় প্রত্যক্ষদর্শী ঢাবি শিক্ষার্থী রবিউল ইসলাম বলেন, আমরা কয়েকজন মিলে ছবি তুলছিলাম। এসময় একজন আপু এসে বলল ছেলেটি কার্জন হলের বারান্দায় মেয়েদের প্রতি অশোভন আচরণ ও অশ্লীল অঙ্গভঙ্গি করছিল। পরবর্তীতে আমরা সেখানে গিয়ে তাকে ধরি এবং তাকে প্রক্টোরিয়াল টিমের হাতে তুলে দেই।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ঘটনাটি আমাদের জানানোর পর খবর পেয়ে আমরা সেখানে প্রক্টরিয়াল মোবাইল টিমকে পাঠাই । পরবর্তীতে অভিযুক্তকে থানায় হস্তান্তর করা হয়েছে। 

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন হেগেম্যান-নাগেল-ডেইসেরথ, নেপথ্য…
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের মর্যাদা ও সঠিক মূল্যায়ন নিয়ে কাজ করছে সরকার : ববি…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন ১০২ গুণী শিক্ষক
  • ০৫ অক্টোবর ২০২৬
সনদ আছে, দক্ষতা নেই: বাংলাদেশের উচ্চশিক্ষার সংকট
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে বড় সুখবর আসছে
  • ০৫ অক্টোবর ২০২৬
৭ পদে চাকরি দেবে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড …
  • ০৫ অক্টোবর ২০২৬