ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

২১ মার্চ ২০২৫, ০২:৪২ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০২:৩৩ PM
ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের বিক্ষোভ © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইনকিলাব মঞ্চ। আজ শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিলটি শুরু হয়।

এ সময় বিক্ষোভকারীরা ‘আমার সোনার বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই’, ‘আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না’ ইত্যাদি নানা স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভকারীরা বলেন, এই মাটিতে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই। অবিলম্বে গণহত্যার দায়ে দলটিকে নিষিদ্ধ করতে হবে।

এর আগে বৃহস্পতিবার (২০ মার্চ) ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে অন্তর্বর্তী সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই এই বক্তব্য প্রত্যাখান করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গতকাল মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিক্ষোভ করছেন একদল শিক্ষার্থী। 

চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০৩ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিক ডাকে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে খেলা দেখবেন য…
  • ০৩ অক্টোবর ২০২৬
ব্রোঞ্জ জিততে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের লক্ষ্য ১৬৬
  • ০৩ অক্টোবর ২০২৬
ফ্রান্সকে রুখে দিল ইতালি
  • ০৩ অক্টোবর ২০২৬