ঢাবি সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন ডিন অধ্যাপক তৈয়েবুর রহমান

০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫১ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৫৪ PM
ঢাবি সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান

ঢাবি সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান। তিনি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষক। ঢাবির জনসংযোগ দফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আজ রবিবার (৯ ফেব্রুয়ারি) বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান তাঁকে এ নিয়োগ দেন। গত ৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর প্রথম সংবিধির ১৭(২) ধারা অনুযায়ী তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

আরো পড়ুন: ঢাবির ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে অসংগতি, তদন্তের আশ্বাস প্রশাসনের

অধ্যাপক ড. তৈয়েবুর রহমান ইতোমধ্যে ভারপ্রাপ্ত ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বলেও জানানো হয়েছে।

ট্রান্সফরমার চুরির সময় আটক গণঅধিকার পরিষদের নেতাকে বহিষ্কার
  • ৩১ অক্টোবর ২০২৬
জাকসুর নির্বাচন কমিশনের কার্যালয় স্থানান্তরের প্রতিবাদে জাব…
  • ৩১ অক্টোবর ২০২৬
বুটেক্সে মাদকের দৌরাত্ম্য, শিক্ষার্থীদের উদ্বেগ
  • ৩০ অক্টোবর ২০২৬
ইউআইটিএসের সমাবর্তন ঘিরে আর্থিক অস্বচ্ছতা ও অব্যবস্থাপনার অ…
  • ৩০ অক্টোবর ২০২৬
কারাবন্দী স্বামীকে ছাড়ানোর আশ্বাসে নারীকে ধর্ষণচেষ্টার যুবদ…
  • ৩০ অক্টোবর ২০২৬
শূন্যকে ৪৫, ১-কে ৪৬, ৪-কে ৬৫, ৯-কে ৬৬—মোট ১০ বিষয়ে ফেল করা …
  • ৩০ অক্টোবর ২০২৬