‘জিলা স্কুল’ হবে প্রতিটি জেলায়, পাঠদান উচ্চমাধ্যমিক পর্যন্ত

০৩ মার্চ ২০২৬, ০৫:০৩ PM , আপডেট: ০৩ মার্চ ২০২৬, ০৫:১৬ PM
জিলা স্কুল

জিলা স্কুল © সংগৃহীত

জেলা পর্যায়ে সমন্বিত ও মানসম্মত শিক্ষা বিস্তারে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। দেশের প্রতিটি জেলায় পর্যায়ক্রমে ‘জিলা স্কুল’ প্রতিষ্ঠা করা হবে, যেখানে প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠদান চালু থাকবে। মঙ্গলবার (৩ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে এক মতবিনিময় সভায় এ তথ্য জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। 

শিক্ষামন্ত্রী বলেন, যেসব জেলায় জিলা স্কুল নেই সেখানে জিলা স্কুল প্রতিষ্ঠা করা হবে। এই জিলা স্কুলগুলো প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত অর্থাৎ উচ্চমাধ্যমিক স্কুলের আদলে হবে যা দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও সমন্বিত করবে।

উল্লেখ্য, দেশে বর্তমানে জিলা স্কুল রয়েছে ১৫টি। এরমধ্যে কুষ্টিয়া জিলা স্কুল (১৯৬১) ও বরগুনা জিলা স্কুল (১৯৭০) ব্যতীত বাকি ১৩টি জিলা স্কুল ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত হয়েছে।  

বাংলাদেশের প্রথম জিলা স্কুল হলো রংপুর জিলা স্কুল। ১৮৩২ সালে লর্ড উইলিয়াম বেন্টিংক এই বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন। সবশেষ ১৯৭০ সালে বরগুনা জিলা স্কুল প্রতিষ্ঠিত হয়। এরপর দেশে আর কোনো জিলা স্কুল প্রতিষ্ঠিত হয়নি। 

সরকারি ১০ প্রতিষ্ঠানের বড় নিয়োগ দেখুন একসাথে
  • ০৮ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ নিয়ে …
  • ০৮ অক্টোবর ২০২৬
শিক্ষকদের জাতীয়করণ আজ হোক কাল হোক হবেই: স্থানীয় সরকার প্রতি…
  • ০৮ অক্টোবর ২০২৬
সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী আহমেদ
  • ০৮ অক্টোবর ২০২৬
সব উপজেলায় যে জরুরি নির্দেশনা দিল সরকার
  • ০৮ অক্টোবর ২০২৬
সীমান্ত থেকে ২৫ লাখ টাকা দামের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
  • ০৮ অক্টোবর ২০২৬