বহিরাগতদের নিয়ন্ত্রণে ৪ দিন টিএসসি মেট্রোরেল স্টেশন বন্ধ থাকবে

০৮ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৮ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২১ PM
ঢাবির টিএসসি এলাকায় মেট্রোরেল স্টেশন

ঢাবির টিএসসি এলাকায় মেট্রোরেল স্টেশন © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগতদের নিয়ন্ত্রণ ও ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগামী ১৬, ২৫ ও ৩১ ডিসেম্বর এবং জানুয়ারির ১ তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে অবস্থিত মেট্রোরেল স্টেশন বন্ধ থাকবে।

আজ রবিবার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বিষয়টি জানান।

প্রক্টর সাইফুদ্দীন আহমদ বলেন, ‘দেশের ল অ্যান্ড অর্ডার নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার এক সভায় আমার থাকার সুযোগ হয়েছে। সেখানে আমি প্রস্তাব করেছি যেন এই চার বিশেষ দিনে মেট্রোরেলের টিএসসি স্টেশন বন্ধ থাকে। এ সময় যোগাযোগসচিব মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালকে তাৎক্ষণিকভাবে এই চার দিন স্টেশনটি বন্ধ রাখতে বলেছেন।’

তিনি আরও বলেন, এ-সংক্রান্ত একটা আনুষ্ঠানিক চিঠি ইতোমধ্যে পাঠিয়েছি। আমরা সড়কপথের ৬টি পয়েন্ট চাইলেই বন্ধ করতে পারি। কিন্তু ঠিকই মেট্রোস্টেশন দিয়ে লোকজন চলে আসবে। তাই আমরা এমন সুপারিশ করলে সেটা গৃহীত হয়।’

কারিগরি ত্রুটিতে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
কারিগরির শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বরের বিল সাবমিটের নির্দ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দ্রুত বদলির ফল প্রকাশের দাবিতে মাউশি ডিজিকে স্মারকলিপি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
৫ আগস্টের পর পুলিশ বাদী হয়ে একটিও মিথ্যা ও গায়েবি মামলা করে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুর বিস্তার রোধে নওগাঁয় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, ক্লাস বর্জন …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9