ঢাবি শিবিরের সাংগঠনিক সম্পাদক বিভাগে প্রথম, অনার্সে সিজিপিএ ৩.৯৩

০২ অক্টোবর ২০২৪, ০৮:৪৭ AM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৩ PM
মহিউদ্দিন খান

মহিউদ্দিন খান © সংগৃহীত

আজ বুধবার (২ অক্টোবর) ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে। তবে এরই মাঝে প্রকাশ পেয়েছে ঢাবি শাখা শিবিরের সাংগঠনিক সম্পাদকের নাম-পরিচয়। তাঁর নাম মহিউদ্দিন খান। মঙ্গলবার (১ অক্টোবর) রাতে সংগঠনটির একটি সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে।

খোঁজ নিয়ে জানা যায়, মহিউদ্দিন খান ঢাবির লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ সেশনের সেশনের ছাত্র। অনার্সে তাঁর সিজিপিএ ৩.৯৩। এককভাবে তিনি প্রথম শ্রেণিতে প্রথম। আর মাস্টার্সের প্রথম সেমিস্টারে সিজিপিএ-৪ এ চার পেয়েও প্রথম হন তিনি।

আরও পড়ুন: ফেসবুকে যে স্ট্যাটাস দিয়ে প্রকাশ্যে আসলেন ঢাবি শিবির সভাপতি

তাঁর বাড়ি জয়পুরহাট জেলায়। বর্তমানে তিনি মাস্টার্সের দ্বিতীয় সেমিস্টারে অধ্যয়ন করছেন।

এর আগে গত ২১ সেপ্টেম্বর শাখার সভাপতি সাদিক কায়েম আত্মপ্রকাশ করেন। তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ সেশনের মাস্টার দা সূর্যসেন হলের শিক্ষার্থী। পরদিন ২২ সেপ্টেম্বর সেক্রেটারি এস এম ফরহাদ আত্মপ্রকাশ করেন। তিনি সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দিন হলে থাকতেন।

জুলাইযোদ্ধা তন্বীকে নিয়ে ‘অশোভন মন্তব্য’, অধ্যাপক কাবেরি গ…
  • ০২ আগস্ট ২০২৬
রাজধানীতে ভাড়া বাসায় স্ত্রী-শ্বাশুড়িকে কুপিয়ে হত্যা, পুলিশে…
  • ০২ আগস্ট ২০২৬
বৃষ্টি হলেই পানিতে থই থই বিদ্যালয়ের মাঠ, শ্রেণিকক্ষ-অফিস রু…
  • ০২ আগস্ট ২০২৬
৬ মাস ধরে বেতন পাচ্ছেন না জুলাই ফাউন্ডেশনের কর্মীরা, অফিস ভ…
  • ০২ আগস্ট ২০২৬
ঈশ্বরদীতে শিশু ধর্ষণের অভিযোগে অটোভ্যান চালক গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর আদালতের
  • ০২ আগস্ট ২০২৬