রাবির রেজিস্ট্রার ও পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে নতুন দুই মুখ

০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৭ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫২ PM
ড. সা'দ আহমেদ এবং আবু হেনা মো. মোস্তফা কামাল

ড. সা'দ আহমেদ এবং আবু হেনা মো. মোস্তফা কামাল © সংগ্রহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও হিসাব পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. সা’দ আহমেদ এবং পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন আবু হেনা মো. মোস্তফা কামাল। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিলের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বর্তমান কোষাধ্যক্ষ অধ্যাপক ড. অবায়দুর রহমান প্রামানিক উপাচার্যের একাংশ দায়িত্ব পালন করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের আর্থিক এবং প্রশাসনিক বিষয়গুলো দেখবেন। এছাড়াও সভায় আগামী রবিবার থেকে অফিসিয়ালি সকল বিভাগের ক্লাস-পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

আরও পড়ুন: হাবিপ্রবির আর্থিক ও প্রশাসনিক দায়িত্বে হাসান ফুয়াদ

এর আগে, আজ মঙ্গলবার সকাল ১০টায় ব্যক্তিগত কারণ দেখিয়ে উপাচার্য দপ্তর বরাবর পদত্যাগ পত্র জমা দেন সদ্য সাবেক রেজিস্ট্রার অধ্যাপক ড. তারিকুল হাসান। তিনি ১ ফেব্রুয়ারি অতিরিক্ত দায়িত্ব হিসেবে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। 

জানতে চাইলে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও হিসাব পরিচালক হিসেবে দায়িত্ব পাওয়া ড. সা'দ আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয় একটি ক্রান্তিকাল অতিবাহিত করছে। আমি আমার সর্বোচ্চ দিয়ে যথাযথভাবে এ দায়িত্ব পালন করব। 

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ডাকসু এজিএস মহিউদ্দিন খান
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজিং কমিটির হাতে থাকছে যেসব ক্ষমতা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
কেমোথেরাপি নেওয়ার ১১ বছর পর জানা গেল ক্যান্সারই ছিল না সেই …
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শ্যামলীর টিবি হাসপাতাল হচ্ছে যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
রাজনৈতিক নেতাদের হাতেই ফিরছে ম্যানেজিং কমিটির সভাপতির পদ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো বাংলাদশ, আবেদন ৩০ সেপ্টেম্বর পর…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
4 Regular Pizzas 999 All Inclusive, All Day Everyday
All Day, Everyday
Any 4 Regular Pizzas @ ৳999
Order Now