রাবির পর বন্ধের সিদ্ধান্ত আসতে পারে আরও তিন বিশ্ববিদ্যালয়ে

১৭ জুলাই ২০২৪, ১০:৫২ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩২ AM
কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীদের সমাবেশ

কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীদের সমাবেশ © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি আজ বুধবার (১৭ জুলাই) দুপুর ১২টার আগে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশনা দেয়া হয়েছে। একই নির্দেশনা আসতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকেও।

রাবির পর এ তিনটি বিশ্ববিদ্যালয় বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নিতে পৃথক পৃথক সভায় বসেছে সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের কার্যালয়ে ঢাবির এই জরুরি সভা চলছে।

এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সকাল ১০টায় জরুরি সিন্ডিকেট সভার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এ সভা থেকে বিশ্ববিদ্যালয়ের পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

এর আগে, কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলন, দফায় দফায় সংঘর্ষের পর গতকাল মঙ্গলবার রাতে দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা ও শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়ার বিষয়ে নির্দেশনা দিতে উপাচার্যদের চিঠি দেয় ইউজিসি।

মূলত কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের শুরুটা হয়েছিল বিশ্ববিদ্যালয়গুলোতে। গত সোমবার শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা ও সংঘর্ষের পর গতকাল বিক্ষোভ ছড়িয়ে পড়ে সারা দেশে। শিক্ষাপ্রতিষ্ঠান ছেড়ে রাস্তায় নেমে এসে সড়ক-মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। গতকালও দেশের বিভিন্ন এলাকায় হামলার শিকার হন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তির …
  • ০৪ আগস্ট ২০২৬
ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষে আহত আলিয়ার অধ্যক্ষ
  • ০৪ আগস্ট ২০২৬
ছোট্ট বেলার পুতুল খেলা নিয়ে ব্যতিক্রমী আয়োজন ‘পুতুল প্রহর’
  • ০৪ আগস্ট ২০২৬
‘বিকল্প বিশ্বকাপ’ আয়োজনের পরিকল্পনা উয়েফার
  • ০৪ আগস্ট ২০২৬
পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে বলাৎকার, অভিযুক্ত গ্রেপ্তার
  • ০৪ আগস্ট ২০২৬
ক্যাম্পাসে ক্যাম্পাসে হামলা, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির …
  • ০৪ আগস্ট ২০২৬