ঢাবির সূর্য সেন হলে ছাত্রলীগের রুমগুলোতে তছনছ

১৭ জুলাই ২০২৪, ০৯:৩৪ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩২ AM
বিভিন্ন কক্ষে ভাঙচুর করেছেন সাধারণ শিক্ষার্থীরা

বিভিন্ন কক্ষে ভাঙচুর করেছেন সাধারণ শিক্ষার্থীরা © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলে ছাত্রলীগ নেতাকর্মীদের কক্ষ ভাঙচুর করে বের করে দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। হলকে রাজনীতিমুক্ত রেখে প্রশাসনিক ভাবে হল পরিচালনার দাবিতে শিক্ষার্থীদের এই আন্দোলন। এসময় বিশ্ববিদ্যালয়টির শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়নের ৩৪৪ নম্বর রুমও ভাঙচুর করে শিক্ষার্থীরা।

বুধবার (১৭ জুলাই) সকাল পৌনে ৯টা নাগাদ সরেজমিনে দেখা যায়, সূর্য সেন হলের বিভিন্ন কক্ষে ভাঙচুর করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এছাড়াও হলে মধ্যে একত্রিত হয়ে স্লোগান দিচ্ছে শিক্ষার্থীরা। এসময় ছাত্রলীগ নেতাকর্মীদের কয়েকজন  বের হয়ে যেতে দেখা যায়। 

এসময় শিক্ষার্থীদের 'আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, কোটা না মেধাসহ নানা স্লোগান দিতে দেখা গেছে। হলটির ২ ভবনের মধ্যবর্তী স্থানে অবস্থান করে তারা আন্দোলন করছে।

আরও পড়ুন: গভীর রাতে ঢাবির ৫ হল রাজনীতিমুক্ত ঘোষণা সাধারণ শিক্ষার্থীদের

আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, আমরা দীর্ঘদিন যাবৎ এদের জ্বালা সহ্য করতে করতে অতিষ্ঠ।  আমরা আর নিতে পারছি না। কাল আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে আজ আমরা মরবো না তার কী নিশ্চয়তা কী?

এমপিপত্নীকে কলেজের সভাপতি নিয়োগ স্থগিত করল জাতীয় বিশ্ববিদ্য…
  • ০৪ আগস্ট ২০২৬
দেশপূনর্গঠনের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের প্রতি জনগণকে সর্তক থ…
  • ০৪ আগস্ট ২০২৬
ওরা গুলি করছে, আপনারা কী করছেন—পুলিশ কর্মকর্তাকে যুবদল নেতা…
  • ০৪ আগস্ট ২০২৬
গোপালগঞ্জে ৫ আগস্ট ঘিরে বাড়তি নিরাপত্তা, মাঠে ৫ প্লাটুন বিজ…
  • ০৪ আগস্ট ২০২৬
স্কুলে যাওয়ার পথে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অভ…
  • ০৪ আগস্ট ২০২৬
বিশেষ অনুদান পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-শিক্ষার্থী, বর…
  • ০৪ আগস্ট ২০২৬