ভর্তিচ্ছুরা যথেষ্ট ম্যাচিউর, তারা একা একা কেন্দ্রে আসবে: ঢাবি ভিসি

০৬ মে ২০২৩, ১২:৪৩ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
কেন্দ্র পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ঢাবি ভিসি

কেন্দ্র পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ঢাবি ভিসি © টিডিসি ফটো

ভর্তি পরীক্ষা চলাকালীন ভর্তিচ্ছুদের সঙ্গে দুইজন অভিভাবক না আসার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। তিনি বলেছেন, ভর্তিচ্ছুরা এখন যথেষ্ট ম্যাচিউর, তাদের একা ছেড়ে দিতে হবে। শনিবার (৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার কলাভবন কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিক এ কথা জানান উপাচার্য।

উপাচার্য বলেন, ভর্তিচ্ছুদের এখন নিজের মতো করে কাজ করতে দিয়ে সক্ষম করে তোলা আমাদের জন্য জরুরি। একজন শিক্ষার্থীর পেছনে যেন দুইজন অভিভাবক না আসে। আমাদের শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী। তারা মেধা এবং সক্ষমতার স্বাক্ষর ইতিমধ্যে রেখেছে ভালো ফলাফলের মাধ্যমে।

অতিরিক্ত যানবাহন নিয়ে তিনি বলেন, বাড়তি যানবাহন, অন্যান্য পরিবহন যেগুলো রয়েছে—সেগুলো যেন ক্যাম্পাসে প্রবেশ না করে। এতে করে শিক্ষার্থীরা নির্বিঘ্নে চলাচল করতে পারবে। বাড়তি মানুষের চাপ, উৎসুক মানুষের চাপ যেন না থাকে। ভর্তিচ্ছুদের সহায়তায় আমাদের শিক্ষকরা আছেন, কর্মকর্তা-কর্মচারীরা আছেন, স্বেচ্ছাসেবকরা আছেন।

আরও পড়ুন: উৎকণ্ঠায় অপেক্ষার প্রহর গুনছেন অভিভাবকরা

প্রশ্নফাঁসের বিষয়ে উপাচার্য বলেন, অসাধু চক্রের নানা ধরনের অপপ্রয়াস, ডিজিটাল জালিয়াতি, প্রশ্নফাঁসের বিভিন্ন তৎপরতা ছিল। তাদেরকে মূলোৎপাটনের একটা উদ্যোগ আমরা নিয়েছিলাম। সেই সূত্রে আইনশৃঙ্খলা বাহিনী এবং তাদের বিভিন্ন সংস্থার সহায়তায় তাদের অনেককেই আইনের আওতায় আনা হয়েছে। যার ফলে সে বিষয়টি এখন নেই তবুও আমরা সতর্ক রয়েছি।

তিনি আরো বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। আমরা আশা করবো, সামনের দিনগুলোতেও পারিপার্শ্বিক অবস্থা ভালো থাকবে। এক্ষেত্রে সব মহলের সহযোগিতা একান্ত কাম্য।

এদিন বেলা ১১টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রসহ একযোগে দেশের আট বিভাগীয় কেন্দ্রে এ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। শেষ হয় দুপুর সাড়ে ১২টায়। এই ইউনিটের ভর্তি পরীক্ষায় ১ লাখ ২২ হাজার ৮৮২ জন পরীক্ষার্থী পরীক্ষায় বসার কথা রয়েছে। এতে মোট আসন সংখ্যা ২ হাজার ৯৩৪টি। সেই হিসাবে প্রতিটি আসনের জন্য লড়ছেন প্রায় ৪২ জন শিক্ষার্থী।

মাভাবিপ্রবির ছাত্রী হলে তল্লাশি চালিয়ে বৈদ্যুতিক সারঞ্জাম জ…
  • ১৯ এপ্রিল ২০২৬
আন্তর্জাতিক ‘হুজ হু বাংলাদেশ-২০২৬’ সম্মাননা পেলেন গাকৃবি ভি…
  • ১৯ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের নিয়ে রেজিস্ট্রার ভবন ঘেরাও করবেন ডাকসু নেতারা 
  • ১৯ এপ্রিল ২০২৬
বিভাগে শিক্ষক সংকট, অনশনে বসলেন চেয়ারম্যান
  • ১৯ এপ্রিল ২০২৬
মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করল বিএসএফ
  • ১৯ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয়ে পানির কল চুরি করতে এসে যুবক আটক
  • ১৯ এপ্রিল ২০২৬