জাবিতে পাবিপ্রবি ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আটক, থানায় সোপর্দ

০৮ নভেম্বর ২০২৬, ০৯:৫০ PM , আপডেট: ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম আটক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম আটক © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাস থেকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলামকে আটক করেছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাঁকে আশুলিয়া থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়।

রোববার (৮ নভেম্বর)  বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

২৬ বছর বয়সী সাইফুল পাবিপ্রবির ব্যবসায় প্রশাসন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তবে বর্তমানে তিনি ২০১৭-১৮ শিক্ষাবর্ষের (দশম ব্যাচ) শিক্ষার্থীদের সঙ্গে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। তাঁর মা নাসিমা বেগম জাবির পরিবহন চত্বরে একটি চায়ের দোকান পরিচালনা করেন।

ছাত্রদলের নেতাকর্মীদের অভিযোগ, সাইফুল ক্যাম্পাসে ছাত্রলীগের পোস্টারিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন। এ ছাড়া শেখ হাসিনার নামে রিকশা ও অটোরিকশাচালকদের মধ্যে খাবার বিতরণ করতেন। তাঁর মুঠোফোনে ছাত্রলীগের নেতাদের সঙ্গে যোগাযোগ এবং বিভিন্ন শিক্ষার্থীর বিরুদ্ধে অপপ্রচারের তথ্য পাওয়া গেছে।

জানা যায়, গত শুক্রবার গণ অধিকার পরিষদের পাঁচ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত র‍্যালি ও সমাবেশকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। ওই কর্মসূচিতে অংশ নেওয়া নারী অধিকার পরিষদের নেত্রী শারমিন আক্তার সাথীর একটি ভিডিও ফেসবুকে শেয়ার করে তাঁকে ও গণ অধিকার পরিষদকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ ওঠে সাইফুলের বিরুদ্ধে।

শারমিন বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী এবং গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য। তিনি বলেন, ‘র‍্যালিতে নারী অধিকার পরিষদের নেতাকর্মীদের নিয়ে স্লোগান দেওয়ার ভিডিও গণমাধ্যমে প্রচারিত হয়। পরে সাইফুল ভিডিওটি ফেসবুকে শেয়ার করে আমাকে ও গণ অধিকার পরিষদকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন।’

তিনি আরও বলেন, ‘বিষয়টি জানতে পেরে সহপাঠীদের নিয়ে তাঁর সঙ্গে কথা বলতে গেলে তিনি ফেসবুক আইডি হ্যাক হওয়ার কথা বলেন। পরে তাঁর মুঠোফোন পরীক্ষা করে বিভিন্ন শিক্ষার্থীর বিরুদ্ধে অপপ্রচারের তথ্য এবং ছাত্রলীগের সাবেক নেতা সাদ্দামের সঙ্গে ছবি পাওয়া যায়।’

জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, ‘সাইফুলের মুঠোফোনে ছাত্রলীগের নেতাদের সঙ্গে যোগাযোগ ও ক্যাম্পাসে পোস্টারিংয়ের তথ্য পাওয়া গেছে। তাঁর ফেসবুক আইডিতে জাকসুর সাবেক ভিপি আব্দুর রশিদ জিতু এবং ছাত্রলীগের কয়েকজন নেতার সঙ্গে যোগাযোগের তথ্যও রয়েছে। সবকিছু যাচাই-বাছাই করে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ড. আবদুছ ছাত্তার জানান, সাইফুল পাবিপ্রবি শাখা ছাত্রলীগের বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। তাঁর মুঠোফোন জব্দ করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়ার প্রক্রিয়া চলছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, আটক ব্যক্তিকে থানায় নেওয়া হয়েছে। তবে এখনো তাঁর বিরুদ্ধে কোনো মামলা হয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।

জেলা প্রশাসকের বিপ্লব ও সংহতি দিবসের বক্তব্য ঘিরে বিতর্ক
  • ০৮ নভেম্বর ২০২৬
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি অভিভা…
  • ০৮ নভেম্বর ২০২৬
৪ প্রদেশ ভেঙে ১২টি করার পরিকল্পনা, গণভোটের কথা বিবেচনা করছে…
  • ০৮ নভেম্বর ২০২৬
‘জানুয়ারির মধ্যেই মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে ভা…
  • ০৮ নভেম্বর ২০২৬
টঙ্গীতে মাদক কারবারিদের হাতে ৩ ঘণ্টা জিম্মি ঢাকা ট্রিবিউনের…
  • ০৮ নভেম্বর ২০২৬
জাবিতে পাবিপ্রবি ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আটক, থানায় সোপর্দ
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950