ওপরের গ্রেডে বেতন কম, আয় কমছে পদোন্নতিতেও—পে স্কেলের যেসব অসংগতি দূর করবে কমিটি

০৯ নভেম্বর ২০২৬, ১০:০২ AM , আপডেট: ০৯ নভেম্বর ২০২৬, ১০:০২ AM
নবম জাতীয় পে স্কেল

নবম জাতীয় পে স্কেল © ফাইল ছবি

নবম জাতীয় পে স্কেলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা নিয়ে নানান অসঙ্গতি দেখা দিয়েছে। অনেকে ওপরের গ্রেডে থেকেও কম বেতন পাচ্ছেন। আবার পদোন্নতি পেলেও কমছে আয়। জটিলতা রয়েছে উচ্চতর গ্রেডেও। এসব অসংগতি দূর করতে কাজ শুরু করছে শিক্ষামন্ত্রীসহ সরকারের ছয় মন্ত্রীর সমন্বয়ে গঠিত মন্ত্রিসভা কমিটি। 

এ কমিটি অসংগতিগুলো পর্যালোচনা করে বেতন গ্রেডের জটিলতার সমাধান, নতুন ঝুঁকি ভাতা চালু এবং বিদ্যমান ভাতার হার নির্ধারণে সুপারিশ করবে। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। ‘কর্মচারীদের বেতন গ্রেড-ভাতা নির্ধারণ ও পরিবর্ধন-পরিমার্জনের বিষয় পর্যালোচনা কমিটি’ নামে গত ২ নভেম্বর প্রজ্ঞাপন জারি করা হয়।

জানা গেছে, বিভিন্ন গ্রেডে কর্মরত সরকারি চাকরিজীবীদের মধ্যে অসন্তোষ রয়েছে। কোনো কোনো পদে বেতন গ্রেডের পার্থক্য, পদমর্যাদার সঙ্গে গ্রেডের অসামঞ্জস্য রয়েছে। পদোন্নতির পর আয় কমে যাওয়ার অভিযোগ রয়েছে। নতুন পে স্কেলে এসব অসংগতি আরও স্পষ্ট হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের কর্মচারীরা এসব অসংগতির কথা জানিয়ে অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদারের কাছে আবেদন করেছেন।

তাদের অভিযোগ, নতুন কাঠামোয় ১১তম গ্রেড ও ১২তম গ্রেডের বেতন সমন্বয়ের পর সুবিধা উল্টে যাচ্ছে। ১২তম গ্রেডে বেতন হচ্ছে বেশি। তাদের আরেকটি অভিযোগ, পদোন্নতির পর কারও কারও আয় কমে যেতে পারে। উচ্চতর গ্রেড নিয়েও অসন্তোষ রয়েছে তাদের। 

কর্মচারী অভিযোগ, নির্দিষ্ট সময় চাকরি করার ভিত্তিতে উচ্চতর গ্রেড দেওয়ায় কোনো কোনো ক্ষেত্রে জ্যেষ্ঠ ও কনিষ্ঠ কর্মচারীর বেতন কাছাকাছি হয়ে যাচ্ছে। এসব অসংগতি দূর করতে কাজ করবে সরকারের উচ্চ পর্যায়ের কমিটি। শুধু তাই নয়, গ্রেড উন্নীত বা অবনমন এবং সামঞ্জস্য বিধানের বিষয়ও রয়েছে। কমিটি নতুন করে ঝুঁকি ভাতাসহ অন্যান্য ভাতা চালু এবং বিদ্যমান ভাতা বাড়ানো বা কমানোর বিষয়েও সুপারিশও করবে।

আরও খবর: তিন ধাপের নবম শিক্ষক নিয়োগ ডিসেম্বরে, প্রিলিমিনারি পরীক্ষার ১০০ নম্বর বণ্টন যেভাবে

কমিটিতে রয়েছেন-স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অভিযোগ পরীক্ষা-নিরীক্ষা করে নিষ্পত্তির জন্য সুপারিশ করবে কমিটি। তাদের সহাযোগিতা করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার ও জনপ্রশাসনসচিব মো. কামরুজ্জামান চৌধুরীসহ সংশ্লিষ্টরা। কমিটিকে সাচিবিক সহায়তা দেবে অর্থ বিভাগ। এতে প্রয়োজনে নতুন সদস্য অন্তর্ভুক্ত করা যাবে। যদিও সুপারিশ জমা ও বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করা হয়নি বলে জানা গেছে।

নতুন পাসপোর্ট ও আইডি কার্ড চেয়ে বাংলাদেশ হাইকমিশনে আবেদন কর…
  • ০৯ নভেম্বর ২০২৬
ওপরের গ্রেডে বেতন কম, আয় কমছে পদোন্নতিতেও—পে স্কেলের যেসব অ…
  • ০৯ নভেম্বর ২০২৬
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুবিতে আলোচনা সভা
  • ০৯ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির ভর্তি মেধাতালিকা প্রকাশ হচ্ছে…
  • ০৯ নভেম্বর ২০২৬
ঢাবিতে ককটেল বিস্ফোরণে আটক তিনজনের পরিচয় মিলেছে
  • ০৯ নভেম্বর ২০২৬
সম্ভাবনা জাগিয়েও মুখ থুবড়ে পড়েছে দেশজুড়ে সাড়া জাগানো শাবিপ্…
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950