ককটেল বিস্ফোরণের অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মারধরের পর বললেন—‘আমি বিএনপি করি ভাই’

০৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ PM , আপডেট: ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ PM
আটক যুবক

আটক যুবক © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় পৃথক সময়ে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের সময় উপস্থিত জনতা ও ছাত্রদলের নেতাকর্মী কর্তৃক দুজনকে আটকের ঘটনাও ঘটেছে।

এ সময় তাদেরকে মারধর করে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আটককৃতদের পরিচয় পাওয়া যায়নি।

এদিকে মারধর করে শাহবাগ থানায় দেওয়ার সময় এক যুবক নিজেকে বিএনপির রাজনীতি করেন বলে দাবি করেছেন।

এ সময় তিনি বলেন, ‘আমি বিএনপি করি ভাই’। এমনকি ওই যুবক স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যকে বিষয়টি যাচাই করারও অনুরোধ করেন উপস্থিতিদের।

প্রাথমিকভাবে এসব ককটেল বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার পর ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিস্ফোরণের সঙ্গে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এসব ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল প্রাং দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, টিএসসিতে ককটেল বিস্ফোরণের পর শিক্ষার্থীরা ২ জনকে আটক করে প্রক্টরিয়াল টিমের কাছে সোপর্দ করে। ইতোমধ্যেই শাহবাগ থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে। আমরা সিসিটিভি ফুটেজ দেখে পরিস্থিতি বুঝার চেষ্টা করছি।

বাথরুমের ভেন্টিলেটর দিয়ে নারীদের ভিডিও ধারণের অভিযোগে যুবকক…
  • ০৮ নভেম্বর ২০২৬
দেড় বছর বয়সে ‘চুরি’, দত্তক নিয়েছিলেন ডাচ দম্পতি—৪৫ বছর পরও …
  • ০৮ নভেম্বর ২০২৬
বয়কটের মধ্যেই ছুটি নিয়ে দেশ ছাড়লেন ঢাবির আওয়ামীপন্থী অধ্যাপ…
  • ০৮ নভেম্বর ২০২৬
খরচ ছাড়াই মালয়েশিয়ায় কর্মী নিয়োগ: প্রাথমিকভাবে ৩০০ প্রার…
  • ০৮ নভেম্বর ২০২৬
সাফ থেকে বিদায় ভারতের ৬ ফুটবলারের, নেপথ্যে কী
  • ০৮ নভেম্বর ২০২৬
মাদ্রাসার এমপিও নিয়ে নতুন নির্দেশনা
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950