ঢাবির জগন্নাথ হলে বিশ্বের সবচেয়ে বড় সরস্বতী প্রতিমার ভিত্তিপ্রস্তর স্থাপন 

০৮ নভেম্বর ২০২৬, ১১:৫৩ PM
ঢাবির জগন্নাথ হলে বিশ্বের সবচেয়ে বড় সরস্বতী প্রতিমার ভিত্তিপ্রস্তর স্থাপন 

ঢাবির জগন্নাথ হলে বিশ্বের সবচেয়ে বড় সরস্বতী প্রতিমার ভিত্তিপ্রস্তর স্থাপন  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে স্থায়ীভাবে একটি সরস্বতী প্রতিমা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষে হলের রবীন্দ্রভবন প্রাঙ্গণে প্রতিমাটির আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

আজ রবিবার (৮ নভেম্বর) রাত সাড়ে আটটায় এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। এ সময় শিক্ষাবিদ ড. সুকমল বড়ুয়া, জগন্নাথ হলের প্রাধ্যক্ষ ড. দেবাশীষ পাল।

অনুষ্ঠানে জগন্নাথ হলের প্রাধ্যক্ষ ড. দেবাশীষ পাল বলেন, ‘এবারের মতো শান্তিপূর্ণ দুর্গাপূজা আমার জীবনে দেখিনি। এত সুন্দরভাবে আমরা আমাদের উৎসব নির্বিঘ্নে পালন করতে পারছি। এ জন্য বর্তমান প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘আমেরিকায় ১৯ ফুট উচ্চতার সরস্বতী মূর্তি রয়েছে। আমাদের এই মূর্তির কাজ শেষ হলে এটিই হবে বিশ্বের সবচেয়ে বড় সরস্বতী মূর্তি। এ জন্য আমরা গিনেস বুক কর্তৃপক্ষকে জগন্নাথ হলের সরস্বতী পূজা দেখার আমন্ত্রণ জানিয়েছি। ভারত কেন, পৃথিবীর অন্য কোনো দেশেই এতগুলো সরস্বতী পূজা হয় না। এটি শুধু বাংলাদেশেই সম্ভব।’

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ‘দেবী সরস্বতী বিদ্যা, জ্ঞান, সংগীত ও শিল্পকলার দেবী। তবে সমৃদ্ধ হওয়া বলতে শুধু জিপিএ-৫ পাওয়া নয়, নৈতিক শিক্ষায়ও শিক্ষিত হতে হবে।’

উপাচার্য আরও বলেন, ‘আমরা সবাই বাংলাদেশি। এ দেশ শুধু মুসলমানদের কিংবা হিন্দুদের নয়, বাংলাদেশ সবার। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে কোনো সাম্প্রদায়িক সংঘাত থাকবে না। সবাই সমান অধিকার নিয়ে কথা বলবে এবং আলোকিত মানুষ হিসেবে বেঁচে থাকবে।’

পরীমনির খামচিকাণ্ডের পর ভ্যাকসিন নিলেন সাংবাদিক সিয়াম
  • ০৯ নভেম্বর ২০২৬
ঢাবির জগন্নাথ হলে বিশ্বের সবচেয়ে বড় সরস্বতী প্রতিমার ভিত্তি…
  • ০৮ নভেম্বর ২০২৬
ময়মনসিংহে ভেজাল পশুখাদ্য উৎপাদনের অভিযোগে এক প্রতিষ্ঠানকে ৪…
  • ০৮ নভেম্বর ২০২৬
সরকারি সেবা নিতে গিয়ে কোনো নাগরিক যেন হয়রানির শিকার না হন
  • ০৮ নভেম্বর ২০২৬
শেরপুরে জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যা, ভাতিজার বাড়িতে আগুন…
  • ০৮ নভেম্বর ২০২৬
জেলা প্রশাসকের বিপ্লব ও সংহতি দিবসের বক্তব্য ঘিরে বিতর্ক
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950