বাকৃবি ক্যাম্পাসে ছুরি দেখিয়ে মোবাইল ফোন ছিনতাই, অটোচালক আটক

০৯ নভেম্বর ২০২৬, ০৯:১৯ AM
বাকৃবি ক্যাম্পাসে আটক অটোচালক রাহুল মিয়া

বাকৃবি ক্যাম্পাসে আটক অটোচালক রাহুল মিয়া © টিডিসি ফটো

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ক্যাম্পাসে ছুরি দেখিয়ে বহিরাগত এক ব্যক্তির মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এতে অভিযুক্ত অটোচালককে (মিশুক) ধাওয়া দিয়ে আটক করেছেন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি তাকে পুলিশের কাছে সোপর্দ করে। রবিবার (৮ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের রেললাইন সংলগ্ন নির্জন এলাকায় এ ঘটনা ঘটে।

আটক অটোচালকের নাম রাহুল মিয়া। তিনি ময়মনসিংহের কোতোয়ালি থানার মরাখোলা এলাকার বাসিন্দা। তার বাবার নাম নন্দ কিশোর এবং মায়ের নাম পুতুল। আটকের পর তার কাছ থেকে একটি ধারালো চাকু ও ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে তাকে চাকু ও মোবাইল ফোনসহ কোতোয়ালি থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ঘটনার বিবরণীতে ভুক্তভোগী কাদের সিদ্দিকি (২০) বলেন, ‘আমি নারায়ণগঞ্জ থেকে ময়মনসিংহে বেড়াতে এসেছি। ঢাকা বাইপাস থেকে কেওয়াটখালী আমার আত্মীয়ের বাসায় যাওয়ার জন্যে মিশুক ৭০টাকা দিয়ে রিজার্ভ করি। চালক মেইন রোড দিয়ে সোজা না গিয়ে ভার্সিটির দিক নিয়ে আসে। ভাবছি শর্টকাটে যাওয়া যাবে। ক্যাম্পাস সম্পর্কে ধারণা না থাকায় বিষয়টি বুঝতে পারেননি। অটো চালক অনেক জায়গায় ইউটার্ন নিছে। বলে যে এই জায়গায় রাস্তা ভুইলা গেছি।’

ঘণ্টাখানেক ঘোরানোর পর অন্ধকার এক জায়গায় থামায়। হঠাৎ ছুরি বের করে বলে, যা আছে বের কর। আমার কাছে ফোন ছিল বের করে তাকে দিয়ে দেয়। পরে মোবাইল নেওয়ার পর অটো জোরে টান দিয়ে পালানোর চেষ্টা করে। এদিকে আসার পথে কয়েকজন শিক্ষার্থীকে আড্ডা দিতে দেখেছিলাম। পরে আমি মিশুকের পেছনে দৌড়ে চিৎকার করতে থাকি। এক বড়ভাই তখন মোটরসাইকেলে করে অটোকে ধাওয়া দেয়। পরে করিম ভবনের দিকে এসে ধরতে পারি।

প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী আকাশ বলেন, ‘আমি বাসা থেকে ক্যাম্পাসে ফেরার সময় ফার্স্ট গেট থেকে জব্বারের দিকে আসতে থাকি। মাৎস্যবিজ্ঞান অনুষদের গেটের পর্যন্ত আসলে পিছন দিকে থেকে একজনের চিৎকার শুনতে পাই। দেখি একজন লোক অটোর পিছনে দৌড়াচ্ছে, ছিনতাই, ছিনতাই করছে। পরে এটা দেখে আমি মোটরসাইকেল থেকে নেমে অটোকে ধরার চেষ্টা করি। অটোর গতির কারণে ধরতে পারিনি।’

ওই লোকটাকে মোটোসাইকেলে তুলে অটোর পিছনে পিছনে ধাওয়া দিতে থাকি। অটো জব্বারের মোড়, দেবদারু রোড হয়ে করিম ভবনের দিকে চলতে থাকে। এসময় তাকে আটকানোর চেস্টা করছিলাম, কিন্তু ছিনতাইকারী বার বার ধাক্কা দেওয়ার চেষ্টা করে। পরে করিম ভবন থেকে ছেলেদের হলের রাস্তা দিয়ে নামার সময় অটোর নিচে আগুন ধরে যায়। সাথে সাথে ছিনতাইকারীকে ধরতে পারি। পরে প্রক্টরিয়াল বডিকে ফোন দেয়। পরে তাকে পুলিশ ক্যাম্পে নিয়ে যাওয়া হয় বলে তিনি জানান।

আরও খবর: শিক্ষকদের বদলি নীতিমালায় দুই পরিবর্তন চায় মাউশি

ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. কাজী ফরহাদ কাদির বলেন, ‘রাত সাড়ে ৮টার দিকে আমরা ছিনতাইয়ের ঘটনার খবর পেলাম। বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী একজন ছিনতাইকারীকে ধরেছে। তাৎক্ষণিকভাবে প্রক্টরিয়াল বডি লোকজন সেখানে উপস্থিত হয়। পরে তাকে আটক করে ক্যাম্প পুলিশে নিয়ে আসা হয়।’

তিনি বলেন, ‘তার কাছ থেকে একটা চাকু উদ্ধার করা হয়েছে। পরে আমরা কোতোয়ালি থানায় ঘটনার বিষয়ে জানানো হয়। তারা আসলে ছিনতাইকারীকে তাদেরকে হাতে হস্তান্তর করা হয়। তার নামে মামলা করা হবে।’

এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার এসআই সজীব কোচ বলেন, রাত সাড়ে ৮টার পর মুঠোফোনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে রাহুল মিয়া নামে একজন ছিনতাইয়ের ঘটনায় আটক হয়েছেন বলে জানতে পারেন তারা। বিশ্ববিদ্যালয়ের প্রক্রিয়ার বডি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোতয়ালী থানায় তাকে হস্তান্তর করে। 

তিনি বলেন, এই ঘটনায় যেহেতু বাদী অভিযোগ করবে না কিংবা মামলা মোকাদ্দামায় যাবে না। তাই পরবর্তীতে আমাদের যে আইনগত ব্যবস্থা আছে, ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ওপরের গ্রেডে বেতন কম, আয় কমছে পদোন্নতিতেও—পে স্কেলের যেসব অ…
  • ০৯ নভেম্বর ২০২৬
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুবিতে আলোচনা সভা
  • ০৯ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির ভর্তি মেধাতালিকা প্রকাশ হচ্ছে…
  • ০৯ নভেম্বর ২০২৬
ঢাবিতে ককটেল বিস্ফোরণে আটক তিনজনের পরিচয় মিলেছে
  • ০৯ নভেম্বর ২০২৬
সম্ভাবনা জাগিয়েও মুখ থুবড়ে পড়েছে দেশজুড়ে সাড়া জাগানো শাবিপ্…
  • ০৯ নভেম্বর ২০২৬
বাকৃবি ক্যাম্পাসে ছুরি দেখিয়ে মোবাইল ফোন ছিনতাই, অটোচালক আটক
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950