যশোর বোর্ডে ২৬ হাজার শিক্ষার্থীর ৯৭ হাজার খাতা চ্যালেঞ্জ, কোন বিষয়ে কতটি?

০৯ নভেম্বর ২০২৬, ১০:৪৯ AM
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড © ফাইল ছবি

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষার জন্য আবেদন পড়েছে ৯৭ হাজার ৬১৮টি পত্রের। এসব পত্রের রেজাল্ট চ্যালেঞ্জ করেছেন ২৬ হাজার ২৭৭ জন শিক্ষার্থী। শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম হোসেন আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, গত ৩১ অক্টোবর এইচএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশ হওয়ার পর ১ নভেম্বর থেকে খাতা চ্যালেঞ্জের আবেদন শুরু হয়। আবেদন করার শেষ সময় ছিলো ৭ নভেম্বর। এবারের এইচএসসি পরীক্ষার রেজাল্ট চ্যালেঞ্জ করেছেন ২৬ হাজার ২৭৭ জন শিক্ষার্থী। এসব শিক্ষার্থীরা ৯৭ হাজার ৬১৮টি পত্রের খাতা চ্যালেঞ্জ করেছেন।

পরীক্ষা নিয়ন্ত্রক আরো জানান, চ্যালেঞ্জকৃত ৯৭ হাজার ৬১৮টি পত্রের মধ্যে রয়েছে বাংলা প্রথমপত্রে ৬ হাজার ৩২৯টি, বাংলা দ্বিতীয়পত্রে ৬ হাজার ৩২৯, ইংরেজি প্রথমপত্রে ১৫ হাজার ৫৮৪, ইংরেজি দ্বিতীয়পত্রে ১৫ হাজার ৫৮৪, অর্থনীতি প্রথমপত্রে ৫০৩, অর্থনীতি দ্বিতীয়পত্রে ৫০৩, সমাজবিজ্ঞান প্রথমপত্রে ৬৭৬, সমাজবিজ্ঞান দ্বিতীয়পত্রে ৬৭৬, যুক্তিবিদ্যা প্রথমপত্রে ১৬৬, যুক্তিবিদ্যা দ্বিতীয়পত্রে ১৬৬, মনোবিজ্ঞান প্রথমপত্রে ৪৭, মনোবিজ্ঞান দ্বিতীয়পত্রে ৪৭, ভূগোল প্রথমপত্রে ৮৯১। 

ভূগোল দ্বিতীয়পত্রে ৮৯১টি, পরিসংখ্যান প্রথমপত্রে ৪০, পরিসংখ্যান দ্বিতীয়পত্রে ৪০, সংস্কৃতি প্রথমপত্রে ২৬, সংস্কৃতি দ্বিতীয়পত্রে ২৬, পদার্থবিদ্যা প্রথমপত্রে ২ হাজার ৫২৬, পদার্থবিদ্যা দ্বিতীয়পত্রে ২ হাজার ৫২৬, রসায়ন প্রথমপত্রে ৪ হাজার ৮৭৩, রসায়ন দ্বিতীয়পত্রে ৪ হাজার ৮৭৩, জীববিদ্যা প্রথমপত্রে ৩ হাজার ৬৭০, জীববিদ্যা দ্বিতীয়পত্রে ৩ হাজার ৬৭০, ড্রইং অ্যান্ড ওয়ার্কসপ প্রথমপত্রে ২, ড্রইং অ্যান্ড ওয়ার্কসপ দ্বিতীয়পত্রে ২টি। 

আরও খবর: তিন ধাপের নবম শিক্ষক নিয়োগ ডিসেম্বরে, প্রিলিমিনারি পরীক্ষার ১০০ নম্বর বণ্টন যেভাবে

কৃষিশিক্ষা প্রথমপত্রে ৫২২টি, কৃষিশিক্ষা দ্বিতীয়পত্রে ৫২২, ইসলাম শিক্ষা প্রথমপত্রে ১৪০, ইসলাম শিক্ষা দ্বিতীয়পত্রে ১৪০, হিসাববিজ্ঞান প্রথমপত্রে ৪৬৪, হিসাববিজ্ঞান দ্বিতীয়পত্রে ৪৬৪, উচ্চতর গণিত প্রথমপত্রে ৩ হাজার ৬৫৬, উচ্চতর গণিত দ্বিতীয়পত্রে ৩ হাজার ৬৫৬, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথমপত্রে ৪৬৮, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয়পত্রে ৪৬৮, পৌরনীতি ও সুশাসন প্রথমপত্রে ১ হাজার ৪১৯, পৌরনীতি ও সুশাসন দ্বিতীয়পত্রে ১ হাজার ৪১৯টি। 

সমাজকর্ম প্রথমপত্রে ২৩১টি, সমাজকর্ম দ্বিতীয়পত্রে ২৩১টি, গার্হস্থ বিজ্ঞান প্রথমপত্রে ৬২টি গার্হস্থ বিজ্ঞান দ্বিতীয়পত্রে ৬২, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে ১০ হাজার ৬৮৬, ব্যবস্থাপনা প্রথমপত্রে ২৮৩, ব্যবস্থাপনা দ্বিতীয়পত্রে ২৮৩, মার্কেটিং প্রথমপত্রে ৩০২, মার্কেটিং দ্বিতীয়পত্রে ৩০২, ফিন্যান্স প্রথমপত্রে ১৬১, ফিন্যান্স দ্বিতীয়পত্রে ১৬১, ইতিহাস প্রথমপত্রে ৪২৫ ও ইতিহাস দ্বিতীয়পত্রে ৪২৫টি।

এ বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম হোসেন আলী বলেন, ‘যেসব শিক্ষার্থী খাতা চ্যালেঞ্জ করেছেন তাদের আবেদন গুরুত্বের সঙ্গে আমলে নেওয়া হয়েছে। চ্যালেঞ্জকৃত প্রতিটি খাতা নতুন করে মূল্যায়ন ও নিরীক্ষা করা হবে। প্রাপ্ত নম্বর থেকে কাউকে কমানো হবে না। ন্যায্যতা অনুযায়ী বৃদ্ধি করা হবে।’

নতুন দুটি থানা, পৌরসভা ও দুই অধিদপ্তর করার প্রস্তাব
  • ০৯ নভেম্বর ২০২৬
কপ-৩১ সম্মেলনে যাচ্ছেন ঢাবি ছাত্রদলের দুই নেতা
  • ০৯ নভেম্বর ২০২৬
ডাক অধিদপ্তরে ১১ থেকে ২০তম গ্রেডে বড় নিয়োগ, আবেদন শুরু কাল
  • ০৯ নভেম্বর ২০২৬
ব্যবসায়ীর ঘরে আপত্তিকর অবস্থায় সাবেক ছাত্রদল নেতা আটক, ছিনি…
  • ০৯ নভেম্বর ২০২৬
বরগুনায় বিআরটিসি বাসে আগুন দিল দুর্বৃত্তরা
  • ০৯ নভেম্বর ২০২৬
চাঁদপুরে ২৪ ঘণ্টায় ৩১ আসামি গ্রেপ্তার, আটক ৯ কিশোর গ্যাং সদ…
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950