এইচএসসির পুনর্নিরক্ষীণে সময় ১৪ দিন, খাতা ১০ লাখ ৮৭ হাজার

০৮ নভেম্বর ২০২৬, ০৪:১০ PM
এইচএসসির খাতা

এইচএসসির খাতা © ফাইল ছবি

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী আবেদন করেছেন। ১৪ দিনে ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি খাতা পুনঃনিরীক্ষণ করে আগামী ২৩ নভেম্বর প্রকাশ করতে হবে আন্তঃশিক্ষা বোর্ডকে। 

রবিবার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও  ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান দ্য ডেইলি ক্যাম্পাসকে আবেদনের সংখ্যার তথ্যটি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল আগামী ২৩ নভেম্বর প্রকাশ করা হবে। ফল পুনঃর্নিরীক্ষণের আবেদন গত ১ নভেম্বর শুরু হয়ে চলে আজ রবিবার (৮ নভেম্বর) দুপুর ১২টা পর্যন্ত। ৮ দিনে দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছেন। ফলে ১৪ দিনে  ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি খাতা পুনঃনিরীক্ষণ করতে হবে পরীক্ষকদের। 

এর আগে ৭ নভেম্বর পুনঃনিরীক্ষণের আবেদনের শেষ সময় থাকলেও সার্ভার সমস্যার কারণে আজ রবিবার দুপুর ১২টা পর্যন্ত সময় বাড়ানো হয়। 

এবার এইচএসসিতে রেকর্ড পরিমাণ শিক্ষার্থী ফেল করেছেন। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন। তাদের মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। গত ৩১ অক্টোবর ফল প্রকাশের পরদিন (১ নভেম্বর) থেকে শুরু হয় পুনঃনিরীক্ষণের আবেদন। 

এর আগে ২০২৫ সালে ২ লাখ ২৬ হাজার শিক্ষার্থী ৪ লাখ ২৮ হাজার খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন। তার আগের বছর, অর্থাৎ ২০২৪ সালে ১ লাখ ৯৮ হাজার ১১৬ পরীক্ষার্থী ৫ লাখ ৮ হাজার ১১৬টি খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন।

এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে বিশ্ববিদ্যালয়ের গবেষণায় নজ…
  • ০৮ নভেম্বর ২০২৬
ম্যানেজিং কমিটি, এনটিআরসিএর শিক্ষক নিয়োগ, এমপিওভুক্তি, অবসর…
  • ০৮ নভেম্বর ২০২৬
গ্রাম পুলিশের মহাসমাবেশে নিহত জামশেদের পরিবার পেল ৩ লাখ টাকা
  • ০৮ নভেম্বর ২০২৬
শীর্ষ ২ শতাংশ গবেষকদের নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠানের…
  • ০৮ নভেম্বর ২০২৬
এশিয়া কাপে ভারতীয় দলে বড় পরিবর্তন
  • ০৮ নভেম্বর ২০২৬
৫ দিনের মধ্যে তথ্য পাঠাতে সব স্কুল-কলেজকে জরুরি বার্তা মাউশ…
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950