এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণ সময় বাড়ল, বিজ্ঞপ্তি দিয়ে জানাল আন্তঃশিক্ষা বোর্ড

০৭ নভেম্বর ২০২৬, ০৯:৪২ PM , আপডেট: ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ PM
এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণ সময়সীমা বাড়াল, বিজ্ঞপ্তিতে দিয়ে জানাল আন্তঃশিক্ষা বোর্ড

এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণ সময়সীমা বাড়াল, বিজ্ঞপ্তিতে দিয়ে জানাল আন্তঃশিক্ষা বোর্ড © সংগৃহীত

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন গত ১ নভেম্বর থেকে শুরু হয়। আবেদনের শেষ সময় শনিবার (৭ নভেম্বর) থাকলেও সার্ভার সমস্যার কারণে আবেদন করতে পারেননি শিক্ষার্থীরা। পরে আজ শনিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদনের সময়সীমা বাড়ায় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

শনিবার (৭ নভেম্বর) রাতে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহবায়ক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর পরীক্ষার্থী, অভিভাবক, প্রতিষ্ঠানপ্রধান ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, কারিগরি (অনলাইনে) ত্রুটির কারণে উত্তরপত্র পুনঃনিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের আবেদন প্রক্রিয়া অদ্য ৭ নভেম্বর-২৬ বিকাল ৪টা থেকে রাত ৮ট পর্যন্ত বিঘ্নিত হয়।

এ কারণে অনেক পরীক্ষার্থী ঐ সময়ে আবেদন করতে পারেনি। পরীক্ষার্থীদের উক্ত বিষয়টি বিবেচনা করে উত্তরপত্র পুনঃনিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের আবেদনের শেষ সময় অদ্য ৭ নভেম্বর-২৬ রাত ১২টার পরিবর্তে আগমীকাল রবিবার (৮ নভেম্বর) দুপুর ১২টা পর্যন্ত নির্ধারণ করা হলো।

জানা গেছে, গত ৩১ অক্টোবর চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা করা হয়। ঘোষিত ফল অনুযায়ী, এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হার ৫২ দশমিক ১২ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। এছাড়া মাদরাসা বোর্ডে পাশের হার ৬১ দশমিক ০৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ২৫০ জন। আর কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার ৪৯ দশমিক ৪৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৮৮৬ জন শিক্ষার্থী।

তবে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ২ লাখ ৯৮ হাজার ৪০ শিক্ষার্থী এক বিষয়ে এবং ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন। 

ক্যাম্পাস সাংবাদিকেরা আমাদের সহযোদ্ধা
  • ০৭ নভেম্বর ২০২৬
মেডিকেলের ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর
  • ০৭ নভেম্বর ২০২৬
মেডিকেলের ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর
  • ০৭ নভেম্বর ২০২৬
স্কুল শিক্ষার্থীদেরও এনআইডি দেওয়ার ভাবনা ইসির
  • ০৭ নভেম্বর ২০২৬
শেখ হাসিনার দেশে ফেরার সুযোগ নেই, ফিরলে ফাঁসির মঞ্চ প্রস্তুত
  • ০৭ নভেম্বর ২০২৬
সরকারের পক্ষে গেলে বিপ্লব, বিপক্ষে গেলে আন্দোলন
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950