খুলনা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ফেলো প্রোগ্রামে ভর্তি শুরু

৩১ মার্চ ২০২৩, ০৯:৫৫ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:১৩ AM
খুবি

খুবি © সংগৃহীত

জুলাই ২০২৩ সেশনে পিএইচডি ফেলো প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের অধীন ডিসিপ্লিনসমূহ। অনলাইনে আবেদনের শেষ সময় ৩০ এপ্রিল ২০২৩।

আবেদনের যোগ্যতা:

১. সংশ্লিষ্ট/ অ্যালাইড বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয় অথবা দেশের অন্য কোন সরকারি / পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে মার্স্টাস ডিগ্রী থাকতে হবে অথবা অন্য কোন দেশী / বিদেশী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রী (যা UGC কর্তৃক সমমানের ডিগ্রী হিসেবে স্বীকৃত থাকতে হবে)

২. প্রার্থীকে কমপক্ষে ১৭ বছর শিক্ষাকাল শেষ করতে হবে।

৩. বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রী অর্জনকারীদের ক্ষেত্রে ডিগ্রী প্রদানকারী প্রতিষ্ঠানের ইউজিসি (UGC) কর্তৃক অনুমোদনের প্রমাণপত্র এবং অনুমোদিত ক্যাম্পাস থেকে ডিগ্রী অর্জনের প্রমাণপত্র দাখিল করতে হবে।

৪. এসএসসি/সমমান ও এইচএসসি/সমমানের ডিগ্রীর একটিতে প্রথম বিভাগ (সিজিপিএ ৪.০০ এর মধ্যে ৩.০০ এবং ৫.০০ এর মধ্যে ৩.৫০) এবং স্নাতক ও স্নাতকোত্তরের একটিতে প্রথম শ্রেণি (সিজিপিএ ৪.০০ এর মধ্যে ৩.০০ এবং ৫.০০ এর মধ্যে ৩.৫০ থাকতে হবে।

৫. কোন পর্যায়ে তৃতীয় বিভাগ/ শ্রেণি গ্রহনযোগ্য নহে।

৬. মিসিস ছাড়া স্নাতকোত্তর ডিগ্রীর ক্ষেত্রে প্রথম লেখক হিসাবে কমপক্ষে একটি ‘পার রিভিউড’ (Peer reviewed) প্রকাশনা থাকতে হবে।

আবেদন যেভাবে: আবেদন করতে বিশ্ববিদ্যালয়ের ওয়বসাইট অথবা এইখানে ভিজিট করুন এবং সংশ্লিষ্ট স্কুলের ডিন অফিসে যোগাযোগ করুন।

আবেদনের শেষ তারিখ: ৩০ এপ্রিল ২০২৩

ফলাফল খারাপ হওয়ায় এসএসসির কেন্দ্র সচিবকে অবরুদ্ধ করল শিক্ষা…
  • ১০ আগস্ট ২০২৬
ওয়ালটন নিয়োগ দেবে ইন্টারনাল অডিটর, আবেদন ২১ আগস্ট পর্যন্ত
  • ১০ আগস্ট ২০২৬
ভোলায় এসএসসিতে পাসের হার ৫৩.৭১, জিপিএ-৫ ও পাসে এগিয়ে মেয়েরা
  • ১০ আগস্ট ২০২৬
ম্যানেজিং কমিটির হাতেই শিক্ষক নিয়োগের ক্ষমতা, এনটিআরসিএ শুধ…
  • ১০ আগস্ট ২০২৬
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড নিয়োগ দেবে বিভিন্ন গ্রেডে, প…
  • ১০ আগস্ট ২০২৬
হোটেল কক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ, পাশে পড়ে ছিলেন রক্তাক…
  • ১০ আগস্ট ২০২৬