শেখ হাসিনার আবেদন ঢাকায়

০৯ নভেম্বর ২০২৬, ০১:৫৯ PM , আপডেট: ০৯ নভেম্বর ২০২৬, ০২:০১ PM
শেখ হাসিনা

শেখ হাসিনা © সংগৃহীত

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন বলে দাবি করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। প্রথমে অফিসিয়ালি-আনঅফিসিয়ালি এই দাবি সম্পর্কে কিছু বললেও পরে জানানো হয়, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন একটি আবেদন পেয়েছে। 

হাইকমিশন সূত্রের বলছে, ইমেইল দেখে বোঝা যাচ্ছে না যে, এটা শেখ হাসিনার আবেদন। কমিশন বলছে, কারও পক্ষে কোনো প্রতিষ্ঠান আবেদন করলে সেই ব্যক্তির অথরাইজেশন থাকে, তবে ই–মেইলে শেখ হাসিনার অনুমোদন ‘অথরাইজেশন’ সংক্রান্ত কোনো তথ্য ছিল না। মেইল পাওয়ার পরপরই দিল্লি হাইকমিশন পরবর্তী করণীয় জানতে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মেট্রিক্সের মেইলের শুরুতে আইনজীবী লিখেছেন, তিনি শেখ হাসিনার আইনজীবী হিসেবে তাঁর পক্ষে যোগাযোগ করছেন। এরপর কয়েকটি বিষয় তুলে ধরে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার অনুরোধ জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ শেখ হাসিনার বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে খবর পাওয়া গেছে।হাইকমিশনকে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার অনুরোধ জানানো হয়েছে।

এর আগে সোমবার (৯ নভেম্বর) শেখ হাসিনার পক্ষে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করা হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করে রয়টার্স। বার্তা সংস্থাটির দেখা একটি চিঠির বরাতে এ তথ্য জানানো হয়। লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীদের মাধ্যমে এ আবেদন করা হয়েছে। ২০২৪ সালে বাংলাদেশ ছেড়ে ভারতে যাওয়ার পর শেখ হাসিনার পক্ষ থেকে এটি এ ধরনের প্রথম যোগাযোগ বলে জানিয়েছে রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে দীর্ঘদিনের শাসনের অবসানের পর থেকে ভারতে স্বেচ্ছানির্বাসনে রয়েছেন শেখ হাসিনা। আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা করছেন তিনি। নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদনকে দেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নে এখন পর্যন্ত তার সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এ উদ্যোগকে কেন্দ্র করে বাংলাদেশে নতুন করে রাজনৈতিক ও আইনি উত্তেজনা তৈরির আশঙ্কাও রয়েছে। বর্তমানে তার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ।

রয়টার্সকে শেখ হাসিনা জানিয়েছেন, তিনি আদালতে আত্মসমর্পণ করতে বাংলাদেশে ফিরতে চান। সোমবার তার সহযোগীরা জানান, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে দেশে ফেরার তারিখ ঘোষণা করা হবে। শেখ হাসিনার বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র অন্তর্বর্তী সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাতিল করেছে বলে জানা গেছে। এ অবস্থায় তার বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন আইনজীবীরা।

চিঠিটি দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো হয়। এতে আবেদন দুটি দ্রুত নিষ্পত্তির অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন সনদের অধীনে বাংলাদেশের দায়বদ্ধতার ভিত্তিতে আবেদনগুলো বিবেচনার আহ্বান জানানো হয়েছে।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কোর্স এনরোলমেন্ট নিয়ে জরুরি নি…
  • ০৯ নভেম্বর ২০২৬
লিখিত অভিযোগ দিয়েও বন্ধ হয়নি বাল্যবিয়ের আয়োজন, স্কুলছাত্রীর…
  • ০৯ নভেম্বর ২০২৬
শেখ হাসিনা এ আবেদন করতে পারে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ০৯ নভেম্বর ২০২৬
ময়মনসিংহে জুলাই শহীদ চত্বরে আগুন, জড়িতদের গ্রেপ্তার দাবিতে …
  • ০৯ নভেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষা পেছাতে চায় না ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ০৯ নভেম্বর ২০২৬
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি নিয়ে যে সিদ্ধান্ত জানালো ইউজ…
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950