গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি নিয়ে যে সিদ্ধান্ত জানালো ইউজিসি

০৯ নভেম্বর ২০২৬, ০২:২১ PM , আপডেট: ০৯ নভেম্বর ২০২৬, ০২:২৪ PM
জিএসটি গুচ্ছে এবার ২৪ বিশ্ববিদ্যালয়

জিএসটি গুচ্ছে এবার ২৪ বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

গুচ্ছ ভর্তি পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়গুলোর আগ্রহ কমে আসছে কি না এবং এ পদ্ধতি আর কতদিন চালু থাকবে এমন নানা প্রশ্নের উত্তর দিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

সোমবার (৯ নভেম্বর) ইউজিসি কার্যালয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নিয়ে অনুষ্ঠিত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানানো হয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, আজকের আলোচনা শুধু গুচ্ছ ভর্তি পদ্ধতি নিয়ে ছিল না। প্রথম বর্ষের ভর্তি কার্যক্রমে কিছু বিশ্ববিদ্যালয় এককভাবে অংশ নেয়, আবার কিছু বিশ্ববিদ্যালয় সমন্বিতভাবে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি কার্যক্রম পরিচালনা করে। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর জন্যও পৃথক গুচ্ছ পদ্ধতি রয়েছে।

তিনি বলেন, বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৯টি এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের নয়টি প্রতিষ্ঠান গুচ্ছ পদ্ধতিতে ভর্তি কার্যক্রম পরিচালনা করছে। 

তিনি আরও বলেন, গুচ্ছ পদ্ধতিতে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কোনো সীমাবদ্ধতা থাকলে সংশ্লিষ্ট উপাচার্যরা নিজেদের মধ্যে আলোচনা করে তা সমাধানের উদ্যোগ নেবেন। এ ক্ষেত্রে ইউজিসির সহযোগিতা প্রয়োজন হলে তা দেওয়া হবে।

সভায় উপাচার্যদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন,আমরা আশা করি, উপাচার্যদের পারস্পরিক সহযোগিতায় এবারের ভর্তি কার্যক্রম আরও সুশৃঙ্খল, সমন্বিত ও শিক্ষার্থীবান্ধব হবে। শিক্ষার্থীদের মূল্যবান সময়ের যথাযথ ব্যবহার এবং উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ নিশ্চিত করাই আমাদের এ উদ্যোগের মূল লক্ষ্য।

শেখ হাসিনার পাসপোর্টের বিষয়টি শুনেছি, স্ক্রলে দেখেছি, যাচাই…
  • ০৯ নভেম্বর ২০২৬
এমপিও শিক্ষকদের বদলি উপজেলায় না রাখার বিধান চ্যালেঞ্জ করে র…
  • ০৯ নভেম্বর ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কোর্স এনরোলমেন্ট নিয়ে জরুরি নি…
  • ০৯ নভেম্বর ২০২৬
লিখিত অভিযোগ দিয়েও বন্ধ হয়নি বাল্যবিয়ের আয়োজন, স্কুলছাত্রীর…
  • ০৯ নভেম্বর ২০২৬
শেখ হাসিনা এ আবেদন করতে পারে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ০৯ নভেম্বর ২০২৬
ময়মনসিংহে জুলাই শহীদ চত্বরে আগুন, জড়িতদের গ্রেপ্তার দাবিতে …
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950