গরম ইস্ত্রি দিয়ে শিক্ষার্থীকে ছ্যাঁকা দেওয়ার অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

০৯ নভেম্বর ২০২৬, ০২:০২ PM
আটক মাদ্রাসাশিক্ষক রাব্বি হোসেন

আটক মাদ্রাসাশিক্ষক রাব্বি হোসেন © সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে ৯ বছর বয়সী এক মাদ্রাসাশিক্ষার্থীকে গরম ইস্ত্রি দিয়ে ছ্যাঁকা দিয়ে নির্যাতনের অভিযোগে রাব্বি হোসেন (২৪) নামের এক মাদ্রাসাশিক্ষককে আটক করেছে পুলিশ। রবিবার রাতে শিশুটির মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়।

আটক রাব্বি হোসেন টঙ্গীর চেরাগআলী এলাকার মিফতাহুল মাদ্রাসার শিক্ষক। তার বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুর থানার এলাকায়। তিনি ওই মাদ্রাসায় থেকেই শিক্ষকতা করতেন।

শিশুটির মায়ের অভিযোগ, গত বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে মাদ্রাসার শিক্ষক রাব্বি হোসেন শিক্ষার্থী ওসমান গনি নাঈমকে গরম ইস্ত্রি দিয়ে শরীরের পেছনের অংশে ছ্যাঁকা দেন। এতে শিশুটি আহত হয় বলে অভিযোগ করা হয়েছে।

পরদিন সন্ধ্যায় শিশুটির মা তাকে মাদ্রাসা থেকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য সেখানে গেলে বিষয়টি জানতে পারেন। পরে এ ঘটনায় তিনি টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ করেন।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এর আগে গত ২১ অক্টোবর গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার আউচপাড়া এলাকার ক্বারিউল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ৭ বছর বয়সী এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে এক শিক্ষকের বিরুদ্ধে। ওই ঘটনায় শিশুটির বাবা শাহজালাল রুমি অভিযুক্ত শিক্ষক মোসলেম উদ্দিনকে মারধর করেন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কোর্স এনরোলমেন্ট নিয়ে জরুরি নি…
  • ০৯ নভেম্বর ২০২৬
লিখিত অভিযোগ দিয়েও বন্ধ হয়নি বাল্যবিয়ের আয়োজন, স্কুলছাত্রীর…
  • ০৯ নভেম্বর ২০২৬
শেখ হাসিনা এ আবেদন করতে পারে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ০৯ নভেম্বর ২০২৬
ময়মনসিংহে জুলাই শহীদ চত্বরে আগুন, জড়িতদের গ্রেপ্তার দাবিতে …
  • ০৯ নভেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষা পেছাতে চায় না ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ০৯ নভেম্বর ২০২৬
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি নিয়ে যে সিদ্ধান্ত জানালো ইউজ…
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950