‘সামাজিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করতে হবে শিক্ষার্থীদের’

০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৫১ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩১ PM
ঢাবির জীববিজ্ঞান অনুষদের ডিনস্ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান

ঢাবির জীববিজ্ঞান অনুষদের ডিনস্ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান দেশে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষার্থীদের কার্যকর ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন। 

বুধবার (০৮ ফেব্রুয়ারি) ঢাবির জীববিজ্ঞান অনুষদের ডিনস্ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপাচার্য জীববিজ্ঞান অনুষদভূক্ত বিভিন্ন বিভাগে ২০১৯ এবং ২০২০ সালের স্নাতক (সম্মান) পরীক্ষায় অসাধারণ কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ৬৭ জন মেধাবী শিক্ষার্থীর হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেন।

ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে উপাচার্য ড. মো. আখতারুজ্জামান বলেন, একাডেমিক উৎকর্ষতার সঙ্গে অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধের সংমিশ্রণ ঘটিয়ে শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।

অনুষ্ঠানে জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসানের সভাপতিত্বে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। 

অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের চেয়ারপার্সন অ্যাওয়ার্ডপ্রাপ্তদের নাম ঘোষণা করেন। এতে ধন্যবাদ জ্ঞাপন করেন মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. হারুনর রশীদ খান।

প্রসঙ্গত, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের ৭ জন, উদ্ভিদবিজ্ঞান বিভাগের ১০ জন, প্রাণিবিদ্যা বিভাগের ১০ জন, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের ১০ জন, মনোবিজ্ঞান বিভাগের ৩ জন, অণুজীব বিজ্ঞান বিভাগের ১০ জন, মৎস্যবিজ্ঞান বিভাগের ১০ জন এবং জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের ১০ জন শিক্ষার্থী ডিনস্ অ্যাওয়ার্ড লাভ করেছেন।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence