জাতীয় রোভার মুটের জন্য কলেজ থেকে দলের নাম পাঠানোর সময়সীমা ঘোষণা মাউশির 

১৪ অক্টোবর ২০২৬, ০১:০০ PM
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর © সংগৃহীত

বাংলাদেশ স্কাউটসের আয়োজনে দ্বাদশ জাতীয় রোভার মুটে অংশগ্রহণের জন্য দেশের সরকারি ও বেসরকারি কলেজগুলোকে রোভার স্কাউট দল মনোনয়নের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী ২৪ থেকে ৩০ ডিসেম্বর ঢাকার পূর্বাচলে এ মুট অনুষ্ঠিত হবে। দল মনোনয়ন করে প্রয়োজনীয় কাগজপত্র আগামী ২০ অক্টোবরের মধ্যে পাঠাতে বলা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় রোভার মুটের সুষ্ঠু বাস্তবায়নের লক্ষ্যে মন্ত্রিপরিষদ সচিবকে আহ্বায়ক করে ৭৭ সদস্যের একটি মুট সাংগঠনিক কমিটি গঠন করা হয়েছে। এতে দেশের ৬৪ জেলার বিভিন্ন কলেজ থেকে আনুমানিক দুই হাজার রোভার স্কাউট দল অংশ নেবে বলে আশা করা হচ্ছে। মুটের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এমন প্রত্যাশার কথাও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

যেভাবে গঠন হবে রোভার স্কাউট দল
মাউশির নির্দেশনা অনুযায়ী, একটি দলে দীক্ষাপ্রাপ্ত আটজন রোভার স্কাউট ও একজন প্রশিক্ষণপ্রাপ্ত রোভার স্কাউট লিডার (শিক্ষক) থাকবেন। ছেলেদের দলের সঙ্গে প্রশিক্ষণপ্রাপ্ত পুরুষ রোভার স্কাউট লিডার এবং মেয়েদের দলের সঙ্গে অবশ্যই প্রশিক্ষণপ্রাপ্ত নারী রোভার স্কাউট লিডার থাকতে হবে।

প্রতিটি কলেজ থেকে সর্বোচ্চসংখ্যক ছেলে ও মেয়েদের দল আলাদাভাবে মনোনয়ন দিতে বলা হয়েছে।

আরও দেখুন: আইএফআইসি ব্যাংকে জনবল নিয়োগ, আবেদন করুন আজই

যেভাবে পাঠাতে হবে আবেদন
মনোনীত দলগুলোর প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট জেলা রোভার স্কাউটস সম্পাদকের মাধ্যমে পাঠাতে হবে। আগামী ২০ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে কাগজপত্র পৌঁছাতে হবে বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের কার্যালয়ে।

ঠিকানা: বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল, জাতীয় স্কাউট ভবন (১৪তলা), ৬০ আঞ্জুমান মুফিদুল ইসলাম সড়ক, কাকরাইল, ঢাকা-১০০০।

চিঠির অনুলিপি সরকারি ও বেসরকারি কলেজের অধ্যক্ষ, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং জেলা রোভার স্কাউটসের কমিশনার ও সম্পাদকদের পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট জেলা রোভার স্কাউটস কর্তৃপক্ষকে তাদের আওতাধীন কলেজগুলো থেকে দল পাঠানোর ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করতে বলা হয়েছে।

বিস্তারিত জানতে নিচে দেখুন।

ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার ২০২৬-এর বিজয়ী ছবিগুলো
  • ১৪ অক্টোবর ২০২৬
সব হিসাব চুকিয়ে ঢাবি থেকে চূড়ান্তভাবে আলাদা হলো সেন্ট্রাল ই…
  • ১৪ অক্টোবর ২০২৬
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধা…
  • ১৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হলো : র…
  • ১৪ অক্টোবর ২০২৬
জাতীয় মঞ্চে স্বর্ণজয় হাবিপ্রবির শিক্ষার্থী স্নেহার
  • ১৪ অক্টোবর ২০২৬
‎ঢাবি প্রক্টর অফিসে শিক্ষার্থীদের অবস্থান, তালা দেওয়ার আল্ট…
  • ১৪ অক্টোবর ২০২৬