ব্র্যাক মেধাবিকাশ বৃত্তি © টিডিসি সম্পাদিত
এসএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে সরকারি বা বেসরকারি কলেজে ভর্তির জন্য নির্বাচিত এবং আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। মেধাবিকাশ বৃত্তি কর্মসূচির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা এককালীন ৮ হাজার টাকা এবং মাসে ৫ হাজার টাকা করে বৃত্তি পাবেন। এ বৃত্তির জন্য আবেদন করা যাবে আগামী ২১ অক্টোবর পর্যন্ত।
ব্র্যাকের মেধাবিকাশ উদ্যোগের মূল লক্ষ্য, আর্থিক সীমাবদ্ধতার কারণে যেন কোনো মেধাবী শিক্ষার্থীর উচ্চশিক্ষা বাধাগ্রস্ত না হয়। অর্থনৈতিকভাবে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত পরিবারের মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
আবেদনের যোগ্যতা: ২০২৬-২৭ শিক্ষাবর্ষে সরকারি বা বেসরকারি কলেজে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীদের এসএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং পরিবারের মাসিক আয় ২০ হাজার টাকা বা তার কম হতে হবে।
বৃত্তির পরিমাণ: নির্বাচিত শিক্ষার্থীরা এককালীন ৮ হাজার টাকা এবং মাসিক ৫ হাজার টাকা হারে বৃত্তি পাবেন।
যারা অগ্রাধিকার পাবেন: ব্র্যাকের যেকোনো কর্মসূচির অন্তর্ভুক্ত দরিদ্র সদস্যদের সন্তানদের অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া ব্র্যাক গ্র্যাজুয়েট এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এ ক্ষেত্রে শারীরিক প্রতিবন্ধী ও আদিবাসী শিক্ষার্থীদের বিশেষভাবে বিবেচনা করা হবে। এসব শিক্ষার্থীর ক্ষেত্রে পরীক্ষার ফলাফলের শর্ত শিথিলযোগ্য।
আরও দেখুন: ব্র্যানারসন অ্যাপারেলে চাকরি, আবেদন শুরু আজ থেকে
আবেদনপ্রক্রিয়া: আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন করতে এখানে দেখুন।
আবেদনের সময় এসএসসি বা সমমান পরীক্ষার ফলাফল, কলেজে ভর্তিসংক্রান্ত তথ্য এবং পরিবারের আয়ের বিবরণ সঠিকভাবে দিতে হবে। প্রয়োজনীয় সনদ, নম্বরপত্র ও কলেজে ভর্তির প্রমাণপত্রের পরিষ্কার স্ক্যান কপি আপলোড করতে হবে। কলেজে ভর্তির রসিদ ছাড়া আবেদন গ্রহণযোগ্য হবে না।
আবেদনের শেষ তারিখ: ২১ অক্টোবর ২০২৬।
বিস্তারিত জানতে এখানে দেখুন।
বিস্তারিত জানতে নিচে দেখুন।

