কর অঞ্চল-২১, ঢাকা © টিডিসি সম্পাদিত
জাতীয় রাজস্ব বোর্ডের অধীন কর অঞ্চল-২১, ঢাকায় ছয় ক্যাটাগরির ৬৫টি শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে। ১৩ থেকে ২০তম গ্রেডের এসব পদে ঢাকা মহানগর ও ঢাকা জেলার প্রকৃত স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ অক্টোবর সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন চলবে ৩ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত।
সম্প্রতি কর অঞ্চল-২১, ঢাকার কার্যালয় থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নিয়োগ দেওয়া হবে ব্যক্তিগত সহকারী, প্রধান সহকারী, উচ্চমান সহকারী, সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং অফিস সহায়ক পদে। পদগুলোতে সরাসরি নিয়োগের মাধ্যমে অস্থায়ী ভিত্তিতে জনবল নেওয়া হবে।
পদের নাম ও সংখ্যা
১. ব্যক্তিগত সহকারী: ৫টি পদ, গ্রেড-১৩।
২. প্রধান সহকারী: ১১টি পদ, গ্রেড-১৩।
৩. উচ্চমান সহকারী: ৮টি পদ, গ্রেড-১৪।
আরও দেখুন: নারীর অধিকার ও ক্ষমতায়নে চাকরি দেবে নারী প্রগতি সংঘ
৪. সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর: ১৬টি পদ, গ্রেড-১৪।
৫. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ১৬টি পদ, গ্রেড-১৬।
৬. অফিস সহায়ক: ৯টি পদ, গ্রেড-২০।
আবেদনের যোগ্যতা: প্রতিটি পদের শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্ত পূরণ করতে হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। আবেদনকারীদের অবশ্যই ঢাকা মহানগর ও ঢাকা জেলার প্রকৃত স্থায়ী বাসিন্দা হতে হবে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।
আবেদনের সময়সীমা: ১৪ অক্টোবর ২০২৬, সকাল ১০টা থেকে ৩ নভেম্বর ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ফি জমা দিতে হবে।
বিস্তারিত বিজ্ঞপ্তি এখানে দেখুন।
বিস্তারিত নিচে দেখুন।
