ঢাকা কর কমিশনারের কার্যালয় ১৩-এ বিভিন্ন গ্রেডে ৪৭ পদে চাকরি, আবেদন ২৮ অক্টোবর পর্যন্ত

১২ অক্টোবর ২০২৬, ১০:৫৪ PM
৭ ক্যাটাগরির পদে অস্থায়ী ভিত্তিতে ৪৭ কর্মী নিয়োগে আবেদন চলছে কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-১৩, ঢাকায়

৭ ক্যাটাগরির পদে অস্থায়ী ভিত্তিতে ৪৭ কর্মী নিয়োগে আবেদন চলছে কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-১৩, ঢাকায় © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর কমিশনারের কার্যালয়, ঢাকা কর অঞ্চল-১৩। প্রতিষ্ঠানটি ১৩ থেকে ২০তম গ্রেডে ৭ ক্যাটাগরির পদে অস্থায়ী ভিত্তিতে ৪৭ কর্মী নিয়োগে ৮ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৩ অক্টোবর সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ২৮ অক্টোবর পর্যন্ত। শুধু ঢাকা জেলার স্থায়ী বাসিন্দারা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-১৩, ঢাকা;

১. পদের নাম: কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা (গ্রেড-১৩);

আবেদনের যোগ্যতা—

*বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে;

আরও পড়ুন: পেট্রোবাংলার অধীন ১২ প্রতিষ্ঠানে নতুন বেতন স্কেলে ৭৫৩ পদে চাকরি, আবেদন অনলাইনে

২. পদের নাম: প্রধান সহকারী;

পদসংখ্যা: ৩টি;

বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা (গ্রেড-১৩);

আবেদনের যোগ্যতা—

*যেকোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*সিজিপিএ ন্যূনতম দ্বিতীয় শ্রেণি থাকতে হবে;

*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে;

আরও পড়ুন: আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ২২৮, আবেদন এসএসসি পাসেই

৩. পদের নাম: উচ্চমান সহকারী;

পদসংখ্যা: ৯টি;

বেতন স্কেল: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪);

আবেদনের যোগ্যতা—

*যেকোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*সিজিপিএ ন্যূনতম দ্বিতীয় শ্রেণি থাকতে হবে;

*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে;

আরও পড়ুন: উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন ৬ নভেম্বর পর্যন্ত

৪. পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: ১৭টি;

বেতন স্কেল: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪);

আবেদনের যোগ্যতা—

*যেকোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*সিজিপিএ ন্যূনতম দ্বিতীয় শ্রেণি থাকতে হবে;

*সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ এবং ইংরেজিতে ৭০ শব্দ থাকতে হবে;

*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে;

আরও পড়ুন: নৌপরিবহন মন্ত্রণালয়ে বিভিন্ন গ্রেডে ৩৫ পদে চাকরি, আবেদন ২৭ অক্টোবর পর্যন্ত

৫. পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক;

পদসংখ্যা: ৬টি;

বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*জিপিএ ন্যূনতম দ্বিতীয় শ্রেণি থাকতে হবে;

*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে;

৬. পদের নাম: গাড়িচালক;

পদসংখ্যা: ৩টি;

বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*হালকা যান চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে;

আরও পড়ুন: বাংলাদেশ পুলিশের সিআইডিতে নতুন বেতন স্কেলে বিভিন্ন পদে চাকরি, আবেদন ৮ নভেম্বর পর্যন্ত

৭. পদের নাম: অফিস সহায়ক;

পদসংখ্যা: ৮টি;

বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০);

আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

চাকরির ধরন: পূর্ণকালীন (অস্থায়ী);

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: ১৮ থেকে ৩২ বছর (১ অক্টোবর ২০২৬ তারিখে);

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ সময়: আগামী ২৮ অক্টোবর ২০২৬;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: কর কমিশনারের কার্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট

চুয়েটের নবনিযুক্ত উপাচার্যকে পদত্যাগের আল্টিমেটাম, উপাচার্…
  • ১২ অক্টোবর ২০২৬
মধ্যরাতে নারী চিকিৎসককের ওপর চড়াও-গালাগাল, অভিযোগ শ্রমিকদল …
  • ১২ অক্টোবর ২০২৬
ফেসবুকের পোস্ট নিয়ে শিক্ষার্থীকে হুমকি ছাত্রদল নেতার, নিরাপ…
  • ১২ অক্টোবর ২০২৬
ঢাকা কর কমিশনারের কার্যালয় ১৩-এ বিভিন্ন গ্রেডে ৪৭ পদে চাকরি…
  • ১২ অক্টোবর ২০২৬
ভূমি কর্মকর্তার ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল
  • ১২ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজে ক্লাস চলাকালে ৯টা-৪টা সব ধরনের কোচিং সেন্টার বন…
  • ১২ অক্টোবর ২০২৬