জেলা পরিষদ কার্যালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন ১২ নভেম্বর পর্যন্ত

১২ অক্টোবর ২০২৬, ১০:২৩ PM
৪ ক্যাটাগরির পদে অস্থায়ী ভিত্তিতে ৪ কর্মী নিয়োগে আবেদন চলছে জেলা পরিষদের কার্যালয়, হবিগঞ্জে

৪ ক্যাটাগরির পদে অস্থায়ী ভিত্তিতে ৪ কর্মী নিয়োগে আবেদন চলছে জেলা পরিষদের কার্যালয়, হবিগঞ্জে © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হবিগঞ্জ জেলা পরিষদ কার্যালয়। প্রতিষ্ঠানটি ১৩ থেকে ২০তম গ্রেডে ৪ ক্যাটাগরির পদে অস্থায়ী ভিত্তিতে ৪ কর্মী নিয়োগে ১১ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১১ অক্টোবর থেকেই শুরু হয়েছে—চলবে ১২ নভেম্বর ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে ডাকযোগে আবেদনপত্র পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে হবে।

প্রতিষ্ঠানের নাম: জেলা পরিষদের কার্যালয়, হবিগঞ্জ;

১. পদের নাম: সাঁটলিপিকার;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা (গ্রেড-১৩);

আবেদনের যোগ্যতা—

*এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*ইংরেজিতে দ্রুতলিপি ১০০ শব্দ ও মুদ্রাক্ষরিক প্রতি মিনিটে ৫০ শব্দ থাকতে হবে এবং বাংলায় দ্রুতলিপি ৭০ শব্দ ও মুদ্রাক্ষরিক প্রতি মিনিটে ৩৫ শব্দ থাকতে হবে;

আরও পড়ুন: পেট্রোবাংলার অধীন ১২ প্রতিষ্ঠানে নতুন বেতন স্কেলে ৭৫৩ পদে চাকরি, আবেদন অনলাইনে

২. পদের নাম: উচ্চমান সহকারী;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪);

আবেদনের যোগ্যতা—

*স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*দাপ্তরিক চিঠিপত্র লেখার কাজে অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ২২৮, আবেদন এসএসসি পাসেই

৩. পদের নাম: নিম্নমান সহকারী কাম মুদ্রাক্ষরিক/কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*কম্পিউটার টাইপিং গতি প্রতি মিনিটে বাংলায় ৩০ এবং ইংরেজিতে ৪০ শব্দ থাকতে হবে;

আরও পড়ুন: বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে ৬৪ জেলায়, আবেদন শুরু ১৩ অক্টোবর

৪. পদের নাম: অফিস সহায়ক;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০);

আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

চাকরির ধরন: পূর্ণকালীন (অস্থায়ী);

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

আরও পড়ুন: বাংলাদেশ কোস্ট গার্ড ৩৮ পদে নিয়োগ দেবে বিভিন্ন গ্রেডে, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা www.zphabiganj.gov.bd এখানে ক্লিক করে আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন। সংগৃহীত ফরম পূরণের পর সংশ্লিষ্ট ঠিকানায়ে ডাকযোগে পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে হবে;

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়— 

'নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, হবিগঞ্জ' বরাবর আবেদনপত্র পাঠাতে হবে।

আবেদনের শেষ তারিখ: আগামী ১২ নভেম্বর ২০২৬;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে নিচের বিজ্ঞপ্তি দেখুন—

 

সূত্র: ইত্তেফাক, ১২ অক্টোবর, পৃষ্ঠা ৪

ফেসবুকের পোস্ট নিয়ে শিক্ষার্থীকে হুমকি ছাত্রদল নেতার, নিরাপ…
  • ১২ অক্টোবর ২০২৬
ঢাকা কর কমিশনারের কার্যালয় ১৩-এ বিভিন্ন গ্রেডে ৪৭ পদে চাকরি…
  • ১২ অক্টোবর ২০২৬
ভূমি কর্মকর্তার ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল
  • ১২ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজে ক্লাস চলাকালে ৯টা-৪টা সব ধরনের কোচিং সেন্টার বন…
  • ১২ অক্টোবর ২০২৬
৬ বছর আগে খালেদা জিয়ার মিমিক্রি, চাকসু ভিপির বিরুদ্ধে ‘ব্যঙ…
  • ১২ অক্টোবর ২০২৬
জেলা পরিষদ কার্যালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন ১২ নভেম্বর…
  • ১২ অক্টোবর ২০২৬