ইমাম নিয়োগ দেবে খুলনা শিপইয়ার্ড, আবেদন করুন আজই

১৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ AM , আপডেট: ১৩ অক্টোবর ২০২৬, ০৯:০২ AM
খুলনা শিপইয়ার্ড লিমিটেড, খুলনা

খুলনা শিপইয়ার্ড লিমিটেড, খুলনা © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত খুলনা শিপইয়ার্ড লিমিটেডে ইমাম পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চুক্তিভিত্তিক এ পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ২৯ অক্টোবর ২০২৬ তারিখ বিকেল ৪টা ৩০ মিনিটের মধ্যে আবেদন করতে হবে।

প্রতিষ্ঠানটির ১২ অক্টোবর ২০২৬ তারিখে প্রকাশিত পুনঃনিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পদের নাম: ইমাম

পদসংখ্যা: ১টি

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

কর্মস্থল: খুলনা শিপইয়ার্ড লিমিটেড, খুলনা

বেতন: খুলনা শিপইয়ার্ড লিমিটেডের চুক্তিভিত্তিক বেতন কাঠামো অনুযায়ী।

বয়সসীমা: ৩১ অক্টোবর ২০২৬ তারিখে অনূর্ধ্ব ৪০ বছর। তবে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।

শিক্ষাগত যোগ্যতা: বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে কামিল পাস অথবা কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাওরায়ে হাদিস (তাকমিল ফিল হাদিস) পাস কিংবা ইফতা বিভাগে উচ্চতর শিক্ষা (মুফতি) সম্পন্ন হতে হবে। এ ছাড়া হাদিস বিভাগে উচ্চতর শিক্ষা (মুহাদ্দিস) থাকতে হবে। হাফেজে কোরআন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

অভিজ্ঞতা ও দক্ষতা: প্রার্থীকে পাঁচ ওয়াক্ত নামাজ পরিচালনা এবং জুমার বয়ানে কোরআন ও সুন্নাহর আলোকে বিষয়ভিত্তিক গঠনমূলক আলোচনা করার দক্ষতা থাকতে হবে। তারাবিহ ও ঈদের নামাজ সুষ্ঠুভাবে পরিচালনার সক্ষমতা থাকতে হবে। ইসলামী শরিয়াহ, মাসআলা-মাসায়েল ও ফিকহ বিষয়ে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে।

এ ছাড়া সুমধুর কণ্ঠে কোরআন তিলাওয়াত ও প্রভাবশালী খুতবা প্রদানে দক্ষ হতে হবে। উত্তম চরিত্র, আমানতদারিতা, তাকওয়া এবং সুন্নাহভিত্তিক জীবনযাপনে অভ্যস্ত হতে হবে। মসজিদের ধর্মীয় ও প্রশাসনিক কার্যক্রমে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আগ্রহ থাকতে হবে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের ব্যবস্থাপনা পরিচালক, খুলনা শিপইয়ার্ড লিমিটেড, বাংলাদেশ নৌবাহিনী, খুলনা বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্রে প্রার্থীর নাম, পিতা ও মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, জন্মতারিখ, বয়স, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার তথ্য উল্লেখ করতে হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পরীক্ষার নাম, পাসের সন, বোর্ড, বিভাগ বা জিপিএ উল্লেখ করতে হবে।

আবেদনপত্রের সঙ্গে ব্যবস্থাপনা পরিচালক, খুলনা শিপইয়ার্ড লিমিটেড, খুলনা এর অনুকূলে তফসিলভুক্ত যেকোনো ব্যাংক থেকে ৩০০ টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার সংযুক্ত করতে হবে।

এ ছাড়া প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা রঙিন পাসপোর্ট সাইজের চার কপি ছবি, সব শিক্ষাগত যোগ্যতার সনদ, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র ও অভিজ্ঞতার সনদের ফটোকপি জমা দিতে হবে। পরীক্ষার দিন আবেদনপত্রের সঙ্গে দাখিল করা সব সনদের মূল কপি সঙ্গে আনতে হবে।

খামের ওপর আবেদন করা পদের নাম ও বিজ্ঞপ্তির সূত্র নম্বর উল্লেখ করতে হবে। চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক ও বিবাহিত হতে হবে।

আবেদনের শেষ সময়: ২৯ অক্টোবর ২০২৬, বিকেল ৪টা ৩০ মিনিট।

আবেদন পাঠানোর ঠিকানা: ব্যবস্থাপনা পরিচালক, খুলনা শিপইয়ার্ড লিমিটেড, বাংলাদেশ নৌবাহিনী, খুলনা।

নিয়োগ বিজ্ঞপ্তি খুলনা শিপইয়ার্ডের ওয়েবসাইট দেখুন।

বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি জানতে নিচে দেখুন।

এনআরবিসি ব্যাংকে ৬ পদে চাকরি, আবেদন ২৪ অক্টোবর পর্যন্ত
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েটে ২২ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ কয়েকজন, অসুস্থ দুই স…
  • ১৩ অক্টোবর ২০২৬
হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটে ৭ পদে চাকরি, আবে…
  • ১৩ অক্টোবর ২০২৬
ডেঙ্গু জ্বর থেকে সেরে ওঠার পর যেসব খাবার খাওয়া জরুরি
  • ১৩ অক্টোবর ২০২৬
হোয়াটসঅ্যাপে নতুন ৫ ফিচার, অ্যাপ ছাড়াই ওয়েবে করা যাবে ভিডিও…
  • ১৩ অক্টোবর ২০২৬
প্রতিবেশীর বাধায় কবরস্থানে যাওয়ার রাস্তা বন্ধ, ঘর ভেঙে লাশ …
  • ১৩ অক্টোবর ২০২৬