স্কলারশিপ নিয়ে পড়ুন যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ে

১৪ অক্টোবর ২০২৬, ১১:৫৭ AM
আন্তর্জাতিক শিক্ষার্থী

আন্তর্জাতিক শিক্ষার্থী © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়-ডিয়ারবর্নে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ে পড়াশোনার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপ দেওয়া হচ্ছে। মিশিগান-ডিয়ারবর্ন স্কলারশিপ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা সর্বোচ্চ চার বছর পর্যন্ত এ আর্থিক সহায়তা পাবেন। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৫ নভেম্বর ২০২৬।

মিশিগান বিশ্ববিদ্যালয়-ডিয়ারবর্ন (ইউএম-ডিয়ারবর্ন) যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডিয়ারবর্ন শহরে অবস্থিত একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। ১৯৫৯ সালে ফোর্ড মোটর কোম্পানির অনুদানে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। প্রথমে ডিয়ারবর্ন সেন্টার নামে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি ১৯৭০ সালে স্বতন্ত্র স্বীকৃতি লাভ করে। বিশ্ববিদ্যালয়টি শিক্ষার্থীদের গবেষণা, উদ্ভাবন ও কমিউনিটিভিত্তিক প্রকল্পে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেয়।

স্কলারশিপের সুযোগ-সুবিধা
মিশিগান-ডিয়ারবর্ন স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের ১২ হাজার ৫০০ মার্কিন ডলার দেওয়া হবে। এ আর্থিক সহায়তা সর্বোচ্চ চার বছর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

আবেদনের যোগ্যতা
আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে।

উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

একাডেমিক ফলাফল ভালো হতে হবে এবং ৪.০০ স্কেলে জিপিএ কমপক্ষে ৩.০০ থাকতে হবে।

স্যাট পরীক্ষায় যৌথ স্কোর কমপক্ষে ১ হাজার ২০ হতে হবে।

বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন ডিগ্রি শিক্ষার্থী হিসেবে ভর্তি থাকতে হবে।

ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। আইইএলটিএসে কমপক্ষে ৬.৫ স্কোর থাকতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র
অনলাইন আবেদনপত্র।

আরও দেখুন: শিক্ষক নিয়োগ দেবে গণ বিশ্ববিদ্যালয়, আবেদন করুন আজই

বৈধ পাসপোর্ট।

জীবনবৃত্তান্ত।

ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণপত্র।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের চাহিদা অনুযায়ী অন্যান্য শর্ত ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

যেসব বিষয়ে পড়ার সুযোগ: বিশ্ববিদ্যালয়টিতে বিভিন্ন বিষয়ে স্নাতক পর্যায়ে পড়াশোনার সুযোগ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো অ্যাকাউন্টিং, আমেরিকান স্টাডিজ, অ্যাপ্লায়েড মিউজিক, আরব আমেরিকান স্টাডিজ, আরবি, আর্ট হিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, বায়োইঞ্জিনিয়ারিং, বায়োলজিক্যাল সায়েন্স, কম্পিউটার ও ইনফরমেশন সায়েন্স, ক্রিমিনাল জাস্টিস স্টাডিজ, কেমিস্ট্রি, কমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স, ইকোনমিকস, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফিন্যান্স, জার্নালিজম, ম্যাক্রোইকোনমিকস ও ম্যাথমেটিকস।

আবেদনের নিয়ম: আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপ্রক্রিয়া, যোগ্যতা ও স্কলারশিপের বিস্তারিত শর্ত জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভিজিট করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১৫ নভেম্বর ২০২৬।

আবেদন ও বিস্তারিত তথ্য জানতে এখানে দেখুন। 

জাতীয় রোভার মুটের জন্য কলেজ থেকে দলের নাম পাঠানোর সময়সীমা ঘ…
  • ১৪ অক্টোবর ২০২৬
২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে নতুন ট্রেন, জেনে নিন সময়সূচি
  • ১৪ অক্টোবর ২০২৬
বগুড়া বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হতে পারে ৯ বিভাগ নিয়ে, সম…
  • ১৪ অক্টোবর ২০২৬
আইএফআইসি ব্যাংকে জনবল নিয়োগ, আবেদন করুন আজই
  • ১৪ অক্টোবর ২০২৬
বিধি না মেনে জালিয়াতি করে মাদ্রাসায় ১১ শিক্ষক-কর্মচারী নিয়ো…
  • ১৪ অক্টোবর ২০২৬
বাড়ির সীমানা নিয়ে বিরোধে প্রাণ গেল প্রবাস ফেরত ছেলের
  • ১৪ অক্টোবর ২০২৬