এসএসসি-এইচএসসির সূচিতে বড় পরিবর্তন আসছে, ফের আলোচনায় একক ভর্তি পরীক্ষা

২৭ এপ্রিল ২০২৬, ০২:৩৫ PM , আপডেট: ২৭ এপ্রিল ২০২৬, ০২:৫২ PM
একক ভর্তি পরীক্ষা ও এসএসসি-এইচএসসির সময় এগিয়ে নিয়ে আসার বিষয়ে আলোচনা তুলেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. এহছানুল হক মিলন

একক ভর্তি পরীক্ষা ও এসএসসি-এইচএসসির সময় এগিয়ে নিয়ে আসার বিষয়ে আলোচনা তুলেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. এহছানুল হক মিলন © টিডিসি সম্পাদিত

এইচএসসি ও সমমানের পরীক্ষার পর পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির যুদ্ধে নামতে হয় শিক্ষার্থীদের। দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোসহ তিনটি গুচ্ছে পরীক্ষায় অংশ নিতে হয় তাদের। এতে কয়েক মাস ধরে তাদের পরীক্ষায় অংশগ্রহণের পাশাপাশি জেলায় জেলায় সফর করতে হয়। ফলে ভোগান্তির শিকার হওয়ার পাশাপাশি বিপুল অর্থ ও সময় ব্যয় হয় ভর্তিচ্ছুদের। এ অবস্থা থেকে তাদের মুক্তি দিতে সব বিশ্ববিদ্যালয় নিয়ে একক ভর্তি পরীক্ষায় আয়োজনের কথা দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছে। তবে তা আলোর মুখ দেখেনি।

সম্প্রতি একাধিকবার শিক্ষামন্ত্রী এ ইস্যুতে কথা বলার পর আবারও সব বিশ্ববিদ্যালয়ের একক ভর্তি পরীক্ষার বিষয়টি আলোচনায় এসেছে। তিনি ইঙ্গিত দিয়েছেন, ২০২৭ সালের এসএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরে নেওয়া হবে। একইভাবে এগিয়ে আসবে এইচএসসি পরীক্ষাও। এইচএসসির ফল প্রকাশের পরপরই কীভাবে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নেওয়া যায়, সে বিষয়েও সংশ্লিষ্টদের কাজ করার কথা বলেছেন। এ জন্য ইউনিভার্সিটিগুলোর সঙ্গে বসে ইউজিসির সিদ্ধান্ত নেওয়ার কথাও বলেছেন তিনি।

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা নির্ধারিত সময়ের আগেই আগামী ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে বলে জানিয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. এহছানুল হক মিলন বলেন, দেশের শিক্ষাব্যবস্থায় সেশনজট নিরসনে এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে। তার ভাষ্য, একইভাবে এইচএসসি পরীক্ষাও এগিয়ে আসবে।

গত শনিবার (২৫ এপ্রিল) সচিবালয়ে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বদলি নীতিমালা নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী। শিক্ষার্থীদের জীবন থেকে সেশনজটের অভিশাপ দূর করতে বদ্ধপরিকর বলেও তিনি জানান। এর ফলে এসএসসি পরীক্ষা অন্তত চারমাস এগিয়ে আসতে পারে। 

চলতি বছরের এসএসসি পরীক্ষা শুরু হয়েছে গত ২১ এপ্রিল, চলবে ২০ মে পর্যন্ত চলবে। আর এইচএসসি পরীক্ষার সময়সূচি নির্ধারিত হয়েছে ২ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট পর্যন্ত। ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করলে অক্টোবর মাসের শুরুতেই ফলাফল প্রকাশ হতে পারে। সে হিসেবে এবার নভেম্বর থেকে ভর্তি পরীক্ষায় নামতে হতে পারে শিক্ষার্থীদের।

আগামী বছরের এসএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরে শুরু হলে তা জানুয়ারিতে শেষ হওয়া কথা। এর দুই মাস পর মার্চের দিকে এইচএসসি পরীক্ষা শুরু হলে এপ্রিলে শেষ হবে। তবে এ পরীক্ষা ফেব্রুয়ারিতেও হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ৬০ দিনের মধ্যে অর্থাৎ জুনের শেষে ফলাফল প্রকাশ হলে জুলাই থেকেই ভর্তি যুদ্ধে নামতে হতে পারে শিক্ষার্থীদের। অর্থাৎ মন্ত্রীর উদ্যোগ বাস্তবায়ন হলে আগামী বছরের ভর্তি পরীক্ষা অন্তত চার মাস এগিয়ে আসতে পারে ভর্তি পরীক্ষা।

শিক্ষামন্ত্রীর বক্তব্য অনুযায়ী, আগামী বছরের এসএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরে শুরু হলে তা জানুয়ারিতে শেষ হওয়া কথা। এর দুই মাস পর মার্চের দিকে এইচএসসি পরীক্ষা শুরু হলে এপ্রিলে শেষ হবে। তবে এ পরীক্ষা ফেব্রুয়ারিতেও হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ৬০ দিনের মধ্যে অর্থাৎ জুনের শেষে ফলাফল প্রকাশ হলে জুলাই থেকেই ভর্তি যুদ্ধে নামতে হতে পারে শিক্ষার্থীদের। অর্থাৎ মন্ত্রীর উদ্যোগ বাস্তবায়ন হলে আগামী বছরের ভর্তি পরীক্ষা অন্তত চার মাস এগিয়ে আসতে পারে ভর্তি পরীক্ষা।  

শিক্ষার্থীদের ভোগান্তি থেকে মুক্তি দিতে এবং খরচের চাপ কমাতে দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোয় কয়েক বছর আগে শুরু হয় জিএসটি গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ছিল ২৪টি। তবে পরের শিক্ষাবর্ষে পাঁচটি বেরিয়ে যাওয়ায় এ সংখ্যা দাঁড়ায় ১৯টিতে। পরে নতুন একটি বিশ্ববিদ্যালয় যুক্ত হওয়ায় ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ২০টি বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

গত বছরের ২৮ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ ইউনিটের মাধ্যমে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়। এর আগে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল একই ইউনিটে ৩ জানুয়ারি। গত ২৫ এপ্রিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার মাধ্যমে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। যদিও সেন্ট্রাল ইউনিভার্সিটির আইন সদ্য পাস হওয়ায় ভর্তি পরীক্ষা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেন।

এভাবে তিন-চার মাসের মধ্যে গুচ্ছসহ ঢাকা বিশ্ববিদ্যালয়, মেডিকেল, বুয়েটসহ শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষায় বসতে হয় শিক্ষার্থীদের। তাদের ভোগান্তি ও আর্থিক ক্ষতি কমাতে আবারও একক ভর্তি পরীক্ষার প্রসঙ্গতি সামনে এনেছেন শিক্ষামন্ত্রী। এইচএসসি পাস করার সঙ্গে সঙ্গেই শিক্ষার্থীরা যেন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারে, সে ব্যবস্থা করার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। রবিবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) আয়োজিত ‘বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬’ উপলক্ষে এক কর্মশালায় তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: স্ক্রিনে ভেসে উঠবে প্রশ্ন, মূল্যায়ন হতে পারে চুল আঁচড়ানো দেখেও

আ ন ম এহছানুল হক মিলন বলেন, এইচএসসি পরীক্ষার পর কেবল ভর্তি পরীক্ষার প্রসেসটার কারণে ২০ লাখ এইচএসসি পরীক্ষার্থীর জীবন থেকে ৪০ লাখ বছর হারিয়ে যাচ্ছে। ইউনিভার্সিটিগুলোর সাথে বসে কখন ভর্তি পরীক্ষা নেবে, সেটি ইউজিসিকে ঠিক করতে হবে।

এসএসসি ও এইচএসসি পরীক্ষা এগিয়ে আসার বিষয়ে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান (প্রেষণে) অধ্যাপক আ ন ম মোফাখখারুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘শিক্ষামন্ত্রী ‍শুরু থেকেই বিষয়টি নিয়ে চেষ্টা করেছেন। এসএসসি পরীক্ষা ডিসেম্বরে আনার কথা বলেছেন তিনি। এমন সময়সীমা বাস্তবায়ন সম্ভব, তবে আমাদের ওপর কিছুটা চাপ বাড়বে। এ ছাড়া ফরম পূরণ, টেস্ট পরীক্ষার বিষয় আছে।’

তিনি বলেন, ‘এসএসসি ও এইচএসসি পরীক্ষা স্বাভাবিক সময়ের চেয়ে এখন কিছুটা পিছিয়েই নেওয়া হয়। এখন ডিসেম্বরে এসএসসি নেওয়ার আলোচনা শুরু হয়েছে, সরকার যদি সিদ্ধান্ত নেয়, আমরা সেভাবে কাজ করব। এসএসসি ডিসেম্বরে নেওয়া হলে এইচএসসিও এগিয়ে ফেব্রুয়ারিতেই নেওয়া হতে পারে।’

পাবলিক বিশ্ববিদ্যালয়ে একক ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে বক্তব্য জানতে ইউজিসি ভবনে গিয়ে ও মোবাইল ফোনের মাধ্যমে চেষ্টা করা হলেও কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এবং সচিব তাৎক্ষনিকভাবে কিছু বলতে রাজি হননি।

২০২৫-২৬ শিক্ষাবর্ষে ২৪ বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা হওয়ার কথা থাকলেও পরে বেরিয়ে যায় ৫ বিশ্ববিদ্যালয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও খুলনা বিশ্ববিদ্যালয় আলাদাভাবেই ভর্তি পরীক্ষা নেয়। 

এর বাইরে বুয়েট, মেডিকেল, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, চট্টগ্রাম ও জাহাঙ্গীরনগরসহ কয়েকটি বিশ্ববিদ্যালয় আলাদা ভর্তি পরীক্ষা নিয়ে আসছে। ৯ কৃষি বিশ্ববিদ্যালয় এবং তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয় রুয়েট, কুয়েট ও চুয়েট আলাদা গুচ্ছে ভর্তি পরীক্ষা গ্রহণ করছে। প্রকৌশল গুচ্ছে বুয়েটের যুক্ত হওয়ার বিষয়ে বিভিন্ন সময়ে আলোচনা হলেও তা আলোর মুখে দেখেনি।

মদ খেয়ে ৫ বন্ধু মিলে বান্ধবীকে ধর্ষণ
  • ১৯ মে ২০২৬
শিক্ষামন্ত্রীর কাছে আপাতত তিন প্রত্যাশা ফাহামের
  • ১৯ মে ২০২৬
এমসি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ
  • ১৯ মে ২০২৬
বেসামরিক নাগরিকদের সুরক্ষায় শক্তিশালী শান্তিরক্ষা ব্যবস্থার…
  • ১৯ মে ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৫৮ বিষয়ে রচিত হবে নতুন পাঠ্যপুস্তক…
  • ১৯ মে ২০২৬
অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু, গ্রেপ্তার ১
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081