বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরু

২৬ এপ্রিল ২০২৬, ০৭:৪০ PM
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। আজ রবিবার (২৬ এপ্রিল) এ কার্যক্রম শুরু হয়। চার দিনব্যাপী এ কার্যক্রম চলবে আগামাী ২৯ এপ্রিল পর্যন্ত।

জানা গেছে, এ বছর মোট ১ হাজার ৬টি আসনের বিপরীতে প্রথম দিনেই ৪৪৬ জন শিক্ষার্থী ভর্তি কার্যক্রম সম্পন্ন করেছেন। এর মধ্যে ২৩৯ জন ছেলে ও ২০৭ জন মেয়ে। এখনও ৫৬০টি আসন খালি রয়েছে।

ভর্তি পরীক্ষার মাধ্যমে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের ১৮ থেকে ২৫ এপ্রিলের মধ্যে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে লগইন করে প্রয়োজনীয় তথ্য প্রদান, পাসপোর্ট সাইজের ছবি ও স্বাক্ষর আপলোড সম্পন্ন করতে হয়েছে। এরপর স্বয়ংক্রিয়ভাবে এডমিশন ফরম, রেজিস্ট্রেশন ফরম, মেডিকেল ফরম, সার্টিফিকেট চেকলিস্ট ও পে-স্লিপ ডাউনলোড করে প্রিন্ট করতে হয়েছে।

বিশ্ববিদ্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে ২৬ থেকে ২৯ এপ্রিল প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টার মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা যাচ্ছে। ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ২১৪ টাকা। তবে যারা ইতোমধ্যে অনলাইনে ১০ হাজার টাকা প্রদান করেছেন, তাদের নতুন করে কোনো অর্থ জমা দিতে হচ্ছে না। প্রদত্ত অর্থ থেকে ভর্তি ফি কর্তনের পর অবশিষ্ট টাকা সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে ফেরত দেওয়া হবে।

ভর্তির সময় শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার প্রবেশপত্রসহ এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল ট্রান্সক্রিপ্ট ও সনদপত্র জমা দিতে হচ্ছে। এছাড়া নির্ধারিত ফরমে ডিন, প্রভোস্ট ও প্রক্টরের স্বাক্ষর গ্রহণ শেষে রেজিস্ট্রারের অনুমোদন নিতে হয়। সবশেষে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে স্থাপিত অনুষদভিত্তিক বুথে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

তরুণদের মধ্যেও বাড়ছে হার্ট অ্যাটাক, সুস্থ থাকার ৮ সহজ উপায়
  • ১২ আগস্ট ২০২৬
চাঁদা তুলতে বাধা দেওয়া ছাত্রদল নেতাদের চাপাতি-চাইনিজ কুড়াল …
  • ১২ আগস্ট ২০২৬
‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করছি’—বিএনপি নেতার ফোনালাপ ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
মিনি তেল পাম্পসহ চার দোকানে আগুন, ক্ষতি ৩১ লাখ টাকা
  • ১২ আগস্ট ২০২৬
বোবায় ধরা কী, কেন হয়, কীভাবে পরিত্রাণ পাবেন
  • ১২ আগস্ট ২০২৬
বোমারু মামুনকে ধরতে সাভারে ভবন ঘিরে রেখেছে আইনশৃঙ্খলাবাহিনী…
  • ১২ আগস্ট ২০২৬