এইএচএসসি পাস করার সাথে সাথে ভর্তি পরীক্ষা দিতে পারে, সে ব্যবস্থা করতে হবে: শিক্ষামন্ত্রী

২৬ এপ্রিল ২০২৬, ১২:১০ PM
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন © সংগৃহীত

এইচএসসি পাস করার সঙ্গে সঙ্গেই শিক্ষার্থীরা যেন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারে, সেই ব্যবস্থা করার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

রবিবার (২৬ এপ্রিল) সকালে রাজধানীর আগারগাঁওস্থ ইউজিসি ভবনের অডিটোরিয়ামে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) আয়োজিত ‘বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬’ উপলক্ষে এক কর্মশালায় তিনি এ কথা বলেন।

কর্মশালায় মন্ত্রী বলেন, গবেষণা ও উদ্ভাবন কার্যক্রমকে আরও গতিশীল করা এবং উদ্ভাবকদের স্বার্থ সুরক্ষা নিশ্চিত করাই মূল লক্ষ্য। তিনি বলেন, এখানে তো আমি বক্তব্য দিয়েছি। এখানে স্টেকহোল্ডার শুধু বোর্ড নয়, বিশ্ববিদ্যালয়ও রয়েছে। বোর্ড ও বিশ্ববিদ্যালয়কে সমন্বিতভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, ইন্টারমিডিয়েট পর্যায়ে শিক্ষার্থীদের দীর্ঘ সেশন গ্যাপ দূর করতে হবে। এজন্য পাঠ্যক্রম ও সিলেবাস সঠিকভাবে দুই বছরের মধ্যে সম্পন্ন করার ওপর জোর দেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে এমনভাবে প্রস্তুত হতে হবে, যাতে এইচএসসি পাস করার পরপরই শিক্ষার্থীরা ভর্তি কার্যক্রমে অংশ নিতে পারে। তার মতে, ডিসেম্বর মাসের মধ্যেই সব পরীক্ষা শেষ করে জানুয়ারি থেকে নতুন ক্লাস শুরু করার পরিকল্পনা নেওয়া হচ্ছে, যাতে কোনো ধরনের অপেক্ষার সময় না থাকে।

তিনি বলেন, আমরা চাই পুরো শিক্ষা কার্যক্রম সমন্বিতভাবে পরিচালিত হোক সিলেবাস, কারিকুলাম ও ক্লাস সবকিছু মিলিয়ে একটি সুশৃঙ্খল পরিকল্পনার মাধ্যমে এগোতে হবে। এটাই আমাদের পরিকল্পনা।

তরুণদের মধ্যেও বাড়ছে হার্ট অ্যাটাক, সুস্থ থাকার ৮ সহজ উপায়
  • ১২ আগস্ট ২০২৬
চাঁদা তুলতে বাধা দেওয়া ছাত্রদল নেতাদের চাপাতি-চাইনিজ কুড়াল …
  • ১২ আগস্ট ২০২৬
‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করছি’—বিএনপি নেতার ফোনালাপ ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
মিনি তেল পাম্পসহ চার দোকানে আগুন, ক্ষতি ৩১ লাখ টাকা
  • ১২ আগস্ট ২০২৬
বোবায় ধরা কী, কেন হয়, কীভাবে পরিত্রাণ পাবেন
  • ১২ আগস্ট ২০২৬
বোমারু মামুনকে ধরতে সাভারে ভবন ঘিরে রেখেছে আইনশৃঙ্খলাবাহিনী…
  • ১২ আগস্ট ২০২৬