প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভায় এআই

স্ক্রিনে ভেসে উঠবে প্রশ্ন, মূল্যায়ন হতে পারে চুল আঁচড়ানো দেখেও

২৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ PM , আপডেট: ২৭ এপ্রিল ২০২৬, ১১:৪১ AM
এআই দিয়ে ভাইভা নেওয়া হচ্ছে

এআই দিয়ে ভাইভা নেওয়া হচ্ছে © প্রতীকী ছবি

বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শীর্ষ পদে প্রথমবারের মতো নিয়োগ সুপারিশ করতে যাচ্ছে সরকার। সরকারের এ উদ্যোগের ফলে প্রতিষ্ঠানগুলো মেধাবী প্রতিষ্ঠানপ্রধান, সহকারী প্রধান পেতে যাচ্ছে। প্রথমবারের মতো হতে যাওয়া এ নিয়োগে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা এআই-এর মাধ্যমে ভাইভা নেওয়া হতে পারে। সে ক্ষেত্রে স্ক্রিনে এআই চরিত্রের মাধ্যমে প্রশ্ন করা হতে পারে। পাশাপাশি ভাইভা দিতে আসা প্রার্থীরা চুল আঁচড়িয়েছেন কি না, সেটিও মূল্যায়ন করা হতে পারে।

সম্প্রতি প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা এআই’র মাধ্যমে নিতে সভা করেছে শিক্ষা মন্ত্রণালয়, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এআইইবি)। সভায় প্রাথমিকভাবে এসব পরিকল্পনা করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসিএর সদ্য বিদায়ী চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘এআই’র মাধ্যমে ভাইভা নিতে বেশ কিছু পরিকল্পনা করা হয়েছে। মূল্যায়ন পদ্ধতি, মূল্যায়ন মার্কিংসহ সবকিছু নিয়ে আগামী বৃহস্পতিবার (৩০ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ে একটি সভা অনুষ্ঠিত হবে। সভায় এ বিষয়ে ডেমো প্রদর্শিত হবে। সেখানেই বিষয়টি চূড়ান্ত করা হবে।’

এআই’র মাধ্যমে মৌখিক পরীক্ষার বিষয়টি চূড়ান্ত অনুমোদন পেলে একাধিক বোর্ডের এআই ক্যারেক্টারের মাধ্যমে ভাইভা নেওয়া হবে। এক্ষেত্রে একাধিক মনিটরে এআই ক্যারেক্টার থাকবে। সাউন্ড সিস্টেম অথবা স্ক্রিনের মধ্যে প্রশ্ন ভেসে উঠবে। এ প্রশ্ন প্রোগ্রামিংয়ের মাধ্যমে আগেই এআইকে জানিয়ে দেওয়া হবে। প্রশ্ন একাধিক দেওয়া হবে। ফলে কোন বোর্ডে কোন প্রশ্ন হবে সেটিও নির্দিষ্ট করে কেউ বলতে পারবে না।

শিক্ষা মন্ত্রণালয় এবং এনটিআরসিএ সূত্র জানিয়েছে, প্রতিষ্ঠানপ্রধান এবং সহকারী প্রধান নিয়োগের ভাইভা রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে পুরোনো রীতিতে অর্থাৎ কর্মকর্তাদের মাধ্যমে ভাইভা নেওয়ার প্রথাগত নিয়ম থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে সরকার। এজন্য এআই ক্যারেক্টারের মাধ্যমে ভাইভা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

সূত্রের তথ্য বলছে, এআই’র মাধ্যমে মৌখিক পরীক্ষার বিষয়টি চূড়ান্ত অনুমোদন পেলে একাধিক বোর্ডের এআই ক্যারেক্টারের মাধ্যমে ভাইভা নেওয়া হবে। এক্ষেত্রে একাধিক মনিটরে এআই ক্যারেক্টার থাকবে। সাউন্ড সিস্টেম অথবা স্ক্রিনের মধ্যে প্রশ্ন ভেসে উঠবে। এ প্রশ্ন প্রোগ্রামিংয়ের মাধ্যমে আগেই এআইকে জানিয়ে দেওয়া হবে। প্রশ্ন একাধিক দেওয়া হবে। ফলে কোন বোর্ডে কোন প্রশ্ন হবে সেটিও নির্দিষ্ট করে কেউ বলতে পারবে না।

নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এআই’র মাধ্যমে ভাইভা নেওয়া হলে প্রভাব বিস্তার কিংবা সুপারিশের সুযোগ থাকবে না। এমনকি ইচ্ছাকৃত ভাবে প্রার্থীদের নম্বর বাড়িয়ে কিংবা কমানোও যাবে না। প্রার্থী নিজ যোগ্যতায় যতটুকু পারবেন, ততটুকু নম্বরই এআই তাকে দেবে।

এআই’র মাধ্যমে প্রশ্ন করার পাশাপাশি প্রার্থীদের নানা বিষয় মূল্যায়ন করা হবে জানিয়ে ওই কর্মকর্তা আরও বলেন, ‘প্রার্থীর ড্রেসআপ কেমন, জুতা কালি করেছেন কি না, চুল আঁচড়িয়েছেন কি না, হাত-পা নাড়ানোর অভ্যাস কেমন—এগুলো মূল্যায়ন করা হবে। সবকিছুই ক্যামেরায় রেকর্ড করা হবে। এই রেকর্ড বিশ্লেষণ করে এআই’র মাধ্যমে ফল তৈরি করা হবে।’

বডি ল্যাঙ্গুয়েজ দেখে নম্বর
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধানদের ভাইভা এআই’র মাধ্যমে নেওয়া হলে বডি ল্যাঙ্গুয়েজ দেখে নম্বর দেওয়া হবে। অর্থাৎ এটির ওপর পৃথকভাবে নম্বর থাকবে। প্রার্থী কীভাবে বডি মুভমেন্ট করছে সেটির ওপর ২ নম্বর রাখা হতে পারে।

একইভাবে প্রার্থী জুতা কালি করেছে কি না, মথার চুল আচড়িয়েছেন কি না, পোশাক ঠিক আছে কি না এগুলোর ওপরও দুই নম্বর রাখার পরিকল্পনা করা হয়েছে। এছাড়া প্রার্থীর সাবজেক্ট নলেজও যাচাই করা হবে। এক্ষেত্রেও দুই নম্বর রাখার পরিকল্পনা করা হয়েছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে লিমনের মরদেহ উদ্ধারের স্থানেই মিলল খণ্ডিত দেহাবশেষ

এ বিষয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বেসরকারি মাধ্যমিক) মো. মিজানুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘এআই’র মাধ্যমে ভাইভা নিয়ে এনটিআরসিএ কিছু পরিকল্পনা করেছে। তবে সেগুলো এখনো চূড়ান্ত অনুমোদন হয়নি। এআই’র মাধ্যমে ভাইভার বিষয়টি চূড়ান্ত হওয়ার পর বিষয়গুলো স্পষ্ট করা হবে।’

৩০ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ে ডেমো প্রদর্শন
এআই দিয়ে ভাইভা নেওয়ার পূর্বে বুয়েট এবং এআইইউবি যৌথভাবে বিষয়টি একটি ডেমো প্রদর্শন করবে। আগামী ৩০ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ে এ ডেমো প্রদর্শিত হবে। এরপর মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে।

এ বিষয়ে এনটিআরসিএর সদ্য বিদায়ী চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘৩০ এপ্রিল এআই দিয়ে ভাইভা নেওয়ার ডেমো প্রদর্শিত হওয়ার কথা রয়েছে। বিষয়টি নিয়ে মন্ত্রণালয় ভালো বলতে পারবে।’

প্রসঙ্গত, গত বুধবার রাতে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এমসিকিউ পরীক্ষায় মোট ১৪ হাজার ৯৪২ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন, যা মোট পরীক্ষার্থীর ৩১ শতাংশ। পরীক্ষায় অংশ নিতে ৫৩ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছিলেন। তবে অংশগ্রহণ করেছিলেন ৪৮ হাজারের কিছু বেশি প্রার্থী। 

গত ১৮ এপ্রিল প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান নিয়োগের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে ১০টা, বেলা ১১টা ৩০ থেকে ১২টা ৩০, দুপুর ২টা থেকে ৩টা এবং বিকেল ৪টা ৩০ থেকে ৫টা ৩০ পর্যন্ত চার শিফটে রাজধানীর নয়টি কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হয়।

স্ত্রীসহ নেপাল ঘুরতে গিয়ে এএসপি হওয়ার খবর পান উচ্ছ্বাস, নাট…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাতক্ষীরায় আওয়ামী লীগ নেতা রাজ্যেশ্বরের জামিন নামঞ্জুর
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে এসকেএফ ফার্মাসিউটিক্যালস, আবেদন ৭ সে…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্তির ১০ বছরে প্রথম উচ্চতর গ্রেড চান মাধ্যমিকের শিক্…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলিতে যত আবেদন পড়ল
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
শাস্তি পেলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৬৩ শিক্ষার্থী, দেখুন তাল…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬