এবার রাস্তায় নামছেন প্রাথমিকে চূড়ান্ত সুপারিশ পাওয়া ১৪ হাজার প্রার্থী, কর্মসূচি ঘোষণা

২৩ এপ্রিল ২০২৬, ০১:৩৪ PM , আপডেট: ২৩ এপ্রিল ২০২৬, ০১:৫৯ PM
প্রাথমিক সহকারী শিক্ষক চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্তদের আন্দোলন

প্রাথমিক সহকারী শিক্ষক চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্তদের আন্দোলন © সংগৃহীত

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এ চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগ ও পদায়ন না হওয়ায় এবার রাজপথে নামার ঘোষণা দিয়েছেন প্রায় ১৫ হাজার প্রার্থী। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এক বিবৃতির মাধ্যমে আগামী ২৬ এপ্রিল রবিবার থেকে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা।

সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা জানান, দীর্ঘ প্রতীক্ষার পর মেধা ও যোগ্যতার ভিত্তিতে তারা চূড়ান্তভাবে নির্বাচিত হলেও ফলাফল প্রকাশের দীর্ঘ সময় পার হয়ে গেছে। অথচ কর্তৃপক্ষ এখনো নিয়োগ বা পদায়নের বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। উল্টো কর্তৃপক্ষের ‘প্রহসনমূলক’ প্রতিক্রিয়ায় তারা মানসিকভাবে চরম উদ্বিগ্ন হয়ে পড়েছেন। 

প্রার্থীরা উল্লেখ করেন, গত ৮ ফেব্রুয়ারি গোয়েন্দা সংস্থা ও অধিদপ্তরের পুনঃতদন্ত সাপেক্ষে তাদের চূড়ান্ত সুপারিশ করা হয়। এরপর নিয়ম অনুযায়ী তারা সমস্ত কাগজপত্র জমা দেওয়া এবং মেডিকেল টেস্টও সম্পন্ন করেছেন। এমনকি যোগদানের আশায় অনেকেই তাদের আগের চাকরি থেকে ইস্তফা দিয়েছেন, যার ফলে বর্তমানে তারা চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।

আরও পড়ুন: দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়-কলেজ নেতাদের নিয়ে ঢাবিতে বৈঠকে বসছে ছাত্রদল

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ সারা দেশের সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলন করে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। এরপর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানিয়েছিলেন যে, বিগত সরকার এই নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করে গেছেন। 

বিবৃতিতে প্রার্থীরা অভিযোগ করেন, গত ২২ এপ্রিল বিভিন্ন সংবাদমাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর বক্তব্যে নিয়োগ প্রক্রিয়া নিয়ে এক ধরনের ‘দোদুল্যমান’ অবস্থা পরিলক্ষিত হয়েছে। এর প্রতিবাদে প্রার্থীরা তাদের পূর্বঘোষিত ১০ দিনের আল্টিমেটাম প্রত্যাহার করে সরাসরি আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছেন। ঘোষণা অনুযায়ী, আগামী ২৬ এপ্রিল রবিবার সকাল ১১টা থেকে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে তাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে সুশৃঙ্খলভাবে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু হবে।

নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬