এক পরিবারের সবাই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক

২২ এপ্রিল ২০২৬, ০৪:২৬ PM , আপডেট: ২২ এপ্রিল ২০২৬, ০৪:২৬ PM
 মোঃ সিরাজ উদ্দিন, তার সহধর্মিনী শিক্ষিকা লায়লা আরজুমান বানু ও  দুই শিক্ষক ছেলে

মোঃ সিরাজ উদ্দিন, তার সহধর্মিনী শিক্ষিকা লায়লা আরজুমান বানু ও দুই শিক্ষক ছেলে © টিডিসি ফটো

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের আফজলপুর গ্রামে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে শিক্ষক মোঃ সিরাজ উদ্দিনের পরিবার। পরিবারের প্রায় সব সদস্যই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতায় নিয়োজিত থাকায় এলাকাজুড়ে তারা ‘শিক্ষক পরিবার’ হিসেবে বিশেষ পরিচিতি ও সম্মান পেয়েছেন।

পরিবারের কর্তা মোঃ সিরাজ উদ্দিন বর্তমানে রামনগর তালেবর সর্দার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর সহধর্মিণী লায়লা আরজুমান বানু সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন কুলসুম কোনা আফজলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

এই দম্পতির বড় ছেলে মইনুল ইসলাম জাকারিয়া বর্তমানে আফজলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ছোট ছেলে ইয়াসিনুল ইসলামও বাবার দেখানো পথ অনুসরণ করে ২০২৫ সালের প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে সহকারী শিক্ষক হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন এবং খুব শীঘ্রই কর্মস্থলে যোগদান করবেন।

শুধু তাই নয়, পরিবারের বড় ছেলের স্ত্রীও একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। একই পরিবারের চারজন সদস্য সরাসরি এই মহান পেশার সঙ্গে যুক্ত থাকায় স্থানীয়দের কাছে তারা এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠেছেন।

প্রতিদিন সকালে পরিবারের সদস্যরা নিজ নিজ কর্মস্থলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন মানুষ গড়ার কারিগর হিসেবে। দিনশেষে বাড়িতে ফিরে তারা একে অপরের সঙ্গে কর্মক্ষেত্রের অভিজ্ঞতা বিনিময় করেন।

নিজের সন্তানদের এই সাফল্যে গর্বিত পিতা মোঃ সিরাজ উদ্দিন বলেন, সারা জীবন তিনি ও তাঁর সহধর্মিণী অত্যন্ত নিষ্ঠার সঙ্গে শিক্ষকতা করেছেন। সন্তানদের এই মহান পেশায় আসা তাদের জন্য বড় প্রাপ্তি। তিনি বিশ্বাস করেন, দায়িত্ব সঠিকভাবে পালন করলে লক্ষ্য অর্জনের পাশাপাশি আত্মিক ও নৈতিক সন্তুষ্টি লাভ করা সম্ভব।

ওই পরিবারের আত্মীয় স্থানীয় শিক্ষক নেতা ও মাধবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তারুল আলম দুলাল বলেন, “এই পরিবারটি সত্যিই ব্যতিক্রমী। তাদের মধ্যে শিক্ষকতার প্রতি যে ভালোবাসা রয়েছে, তা অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। স্থানীয়রা মনে করেন, এই পরিবার ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুলের দ…
  • ০১ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলির ফল নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ০১ অক্টোবর ২০২৬
ষষ্ঠ ও অষ্টম শ্রেণিতে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য সুখবর
  • ০১ অক্টোবর ২০২৬
রোনালদোর আইকনিক ‘৭ নম্বর’ জার্সি আরেকজনকে দিয়ে দিল পর্তুগাল
  • ০১ অক্টোবর ২০২৬
দেশের একটি জেলায় ভূমিকম্প
  • ০১ অক্টোবর ২০২৬
পদত্যাগপত্রে যা লিখেছেন এমপি মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬