বেসরকারি স্কুল শিক্ষার্থীদের ৫০০ থেকে ১০০০ টাকা উপবৃত্তির দাবি

২২ এপ্রিল ২০২৬, ০৬:১২ PM , আপডেট: ২২ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ PM
প্রাথমিক শিক্ষা

প্রাথমিক শিক্ষা © ফাইল ছবি

শিশুশ্রম ও বাল্যবিবাহের শিকার শিক্ষার্থীদের স্কুলে ফিরিয়ে আনতে প্রাথমিকে শিক্ষার্থীপ্রতি মাসে নূন্যতম ৫০০ টাকা, নিন্ম মাধ্যমিকে অষ্টম শ্রেণি পর্যন্ত ৭০০ টাকা এবং মাধ্যমিক ও তার উপরের শ্রেণিতে ১০০০ টাকা দেওয়ার দাবি জানিয়েছে গণসাক্ষরতা অভিযান। 

আজ বুধবার (২২ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘শিক্ষা বাজেট: বাজেটের শিক্ষা’ শীর্ষক প্রাক বাজেট আলোচনা সভায় গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধুরী স্বাক্ষরিত এক স্মারকলিপিতে এ দাবি জানানো হয়।

স্মারকলিপিতে বলা হয়েছে, ‘শিশুশ্রম ও বাল্যবিবাহের শিকার শিক্ষার্থীদের স্কুলে ফিরিয়ে আনতে সুনির্দিষ্ট নীতিমালার আওতায় উপবৃত্তি দেওয়ার বিষয়ে গুরুত্ব দিয়ে প্রাথমিকে শিক্ষার্থীপ্রতি মাসে নূন্যতম ৫০০ টাকা, নিন্ম মাধ্যমিকে অষ্টম শ্রেণি পর্যন্ত ৭০০ টাকা এবং মাধ্যমিক ও তার উপরের শ্রেণিতে ১০০০ টাকা করা প্রয়োজন। এজন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দের দাবি জানাচ্ছি।

এতে আরও বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে বিশেষ করে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চাপে থাকা জনগোষ্ঠীর কথা বিবেচনায় রেখে অনতিবিলম্বে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষাকে সবৈতনিক করা অতীব জরুরি। এজন্য বাজেটে প্রয়োজনীয় বরাদ্দের সুপারিশ করছি।

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ‘ইমোশনাল ইন্টেলিজেন্স’ শীর্ষক সেমি…
  • ১৫ অক্টোবর ২০২৬
এনআরবি ব্যাংক নিয়োগ দেবে ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ, আবেদন অভ…
  • ১৫ অক্টোবর ২০২৬
এআইইউবিতে কম্পিউটিং অ্যাডভান্সমেন্টবিষয়ক আন্তর্জাতিক সম্মেল…
  • ১৫ অক্টোবর ২০২৬
টি-টেন লিগে সোহান-শামীমদের খেলা কবে, কখন
  • ১৫ অক্টোবর ২০২৬
১৪-১৬তম থেকে সোজা ১০ম গ্রেডের অ্যাডমিন অফিসার ২০ কর্মচারী
  • ১৫ অক্টোবর ২০২৬
চট্টগ্রামের সাতকানিয়ায় যৌথ অভিযানে দুই শতাধিক অবৈধ স্থাপনা …
  • ১৫ অক্টোবর ২০২৬