প্রাথমিকে নিয়োগ জটিলতার মাঝেই বাকি থাকা এক জেলায় পরীক্ষার তারিখ ঘোষণা

২৩ এপ্রিল ২০২৬, ০৮:৩২ PM
পরীক্ষার হল

পরীক্ষার হল © সংগৃহীত

নিয়োগ জটিলতার মাঝেই বাকি থাকা পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় অধীনস্থ বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ন্যস্ত জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২ মে সকাল ১০টা থেকে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।              

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ থেকেই প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে। আগামী ১ মে বিকেল ৫টা পর্যন্ত আবেদনকারীরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। বান্দরবান সরকারি কলেজ ও বান্দরবান কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

এর আগে, গত ৯ জানুয়ারি তিন পার্বত্য জেলা ব্যতীত দেশের ৬১ জেলায় সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর গত ২১ জানুয়ারি রাতে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে প্রাথমিকভাবে ৬৯ হাজার ২৬৫ জনকে উত্তীর্ণ করা হয়। গত ২৮ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত স্ব স্ব জেলা প্রাথমিক শিক্ষা অফিসে তাদের মৌখিক পরীক্ষা নেওয়া হয়। গত ৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ফল প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এতে উত্তীর্ণ হন ১৪ হাজার ৩৮৫ জন। 

এরপর ২২ ফেব্রুয়ারি থেকে ১ মার্চের মধ্যে স্বাস্থ্য পরীক্ষা (ডোপ টেস্টসহ) এবং সব ধরনের সনদ যাচাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। নিয়ম অনুযায়ী এর পরপরই যোগদান করার কথা থাকলেও দুই মাস ধরে পুরো প্রক্রিয়াটি থমকে আছে। এদিকে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ফলাফল রিভিউ হতে পারে। 

ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়-অধিদপ্তরে স্মারকলিপি জমা দিয়েছেন নিয়োগের অপেক্ষায় থাকা প্রার্থীরা। এতেও সাড়া না পেয়ে আগামী ২৬ এপ্রিল থেকে লাগাতার কর্মসূচি ঘোষণা করেছেন তারা।

নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬