‘ভর্তি পরীক্ষার প্রসেসে ২০ লাখ পরীক্ষার্থীর ৪০ লাখ বছর হারিয়ে যাচ্ছে’

২৬ এপ্রিল ২০২৬, ১১:৩৬ AM
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন © ফাইল ছবি

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, এইচএসসি পরীক্ষার পর কেবল ভর্তি পরীক্ষার প্রসেসটার কারণে ২০ লাখ এইচএসসি পরীক্ষার্থীর জীবন থেকে ৪০ লাখ বছর হারিয়ে যাচ্ছে। ইউনিভার্সিটিগুলোর সাথে বসে কখন ভর্তি পরীক্ষা নেবে, সেটি ইউজিসিকে ঠিক করতে হবে।

গবেষণা ও উদ্ভাবন কার্যক্রমকে আরও গতিশীল করা এবং উদ্ভাবকদের স্বার্থ সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ‘বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত কর্মশালায় তিনি এসব কথা বলেন। রবিবার (২৬ এপ্রিল) সকালে রাজধানীর আগারগাঁওস্থ ইউজিসি ভবনের অডিটোরিয়ামে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রাইভেট ইউনিভার্সিটিগুলো কোন দিকে যাচ্ছে, আমি বুঝতে পারছি না। এই ইউনিভার্সিটিগুলো শুধু প্রস্তাবের ওপর প্রস্তাব আসছে। প্রাইভেট ইউনিভার্সিটিগুলো যেভাবে এগিয়ে যাচ্ছিল, সেটি যেন বাধাগ্রস্ত না হয়। যার যার মতো নতুন নতুন আইন বানিয়ে যা ইচ্ছা করার চেষ্টা করছেন।’

আরও পড়ুন: ইউনিভার্সিটিগুলোর জন্য বড় বড় বাজেট থাকলেও গবেষণায় নেই: শিক্ষামন্ত্রী

তিনি বলেন, ‘ইউনিভার্সিটিগুলোর জন্য বড় বড় বাজেট থাকলেও গবেষণায় বাজেট নেই। গবেষণার জন্য কি ধরনের বাজেট হচ্ছে, সেটি কি আমরা ভেবে দেখেছি?’

কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। অনুষ্ঠানে ইউজিসির সদস্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, আইকিউএসি সেলের পরিচালক, শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চাকরির শেষ দিন আর শেষ হলো না প্রধান শিক্ষকের
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বরযাত্রীর গাড়ি থেকে ‘অপহৃত’ নববধূ, দিলেন ভিডিও বার্তা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
এনটিআরসিএর মাধ্যমেই শিক্ষক নিয়োগ, বহাল আগের নিয়ম
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
মশা নিধনে লাখ লাখ টাকা খরচ, তবু বাড়ছে উপদ্রব
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
কমনওয়েলথ স্কলারশিপে বিনামূল্যে পড়ুন যুক্তরাজ্যে
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেল হওয়ায় বেতন খুব বেশি বাড়বে, বিষয়টা সে রকম নয়: তথ্য …
  • ০১ সেপ্টেম্বর ২০২৬