বিএসপিআইয়ে বিদায় সংবর্ধনা ও বার্ষিক বনভোজন

০৩ ফেব্রুয়ারি ২০২১, ১০:৪১ PM

© টিডিসি ফটো

রাঙামাটির কাপ্তাই উপজেলায় অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের (বিএসপিআই) এর অবসরপ্রাপ্ত দুই কর্মচারীর বিদায় সংবর্ধনা এবং বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ফেব্রুয়ারি) রাঙ্গামাটি পলওয়েল পার্কে এ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ইনস্টিটিউটের কর্মচারী রেজিস্ট্রার উসাপ্রু চৌধুরী এবং অটোমোবাইল টেকনোলজির ক্রাফট ইনস্টাক্টর মোঃ আবুল হোসেনকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী। বিএসপিআই এর অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদারের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন ইলেকট্রিক্যাল বিভাগের বিভাগীয় প্রধান মফিজুল ইসলাম, আনুষঙ্গিক বিভাগের বিভাগের প্রধান কামাল হোসেন, মেকানিক্যাল বিভাগের প্রধান মোঃ আবদুল হামিদ, বিভাগীয় প্রধান মোশাররফ হোসেন (কন্সটকাশন), বিভাগীয় প্রধান শরিফুল ইসলাম (সিভিল উড), বিভাগীয় প্রধান তারেকুল ইসলাম (কম্পিউটার), বিভাগীয় প্রধান সেলিম আফরাদ জোয়ারদার (অটোমোবাইল) এবং কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মোঃ কবির হোসেন প্রমুখ।

ধান রোপণের সময় বজ্রপাতে প্রাণ গেল কৃষকের
  • ০৮ আগস্ট ২০২৬
শেরপুর সীমান্তে ৬০০ বোতল ভারতীয় মদ উদ্ধার
  • ০৮ আগস্ট ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বাজেট প্রতিযোগি…
  • ০৮ আগস্ট ২০২৬
সীমান্তে ভারতীয় মদ ফেলে পালাল চোরাকারবারিরা
  • ০৮ আগস্ট ২০২৬
সাকিবের আর জাতীয় দলে ফেরার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ০৮ আগস্ট ২০২৬
গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন জামায়াত আমির: রাশ…
  • ০৮ আগস্ট ২০২৬