অধ্যক্ষকে পানিতে নিক্ষেপ: মূল আসামীসহ গ্রেপ্তার ৪

১৯ নভেম্বর ২০১৯, ১১:১২ AM

রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী ফরিদ উদ্দিন আহমেদকে পানিতে দেয়ার ঘটনায় দায়েরকৃত মামলায় চারজনকে গ্রেপ্তার করেছ পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- মামলার প্রধান আসামি কামাল হোসেন সৌরভ, দুই নম্বর আসামি মুরাদ, তিন নম্বর আসামি শান্ত ও ছয় নম্বর আসামি সালমান ওরফে টনি।

সোমবার (১৮ নভেম্বর) রাতে নগরীর বেলপকুর থানার বিসমিল্লাহ পেট্রোল পাম্প এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এনিয়ে এ মামলায় ১৩ জনকে গ্রেপ্তার করল পুলিশ।

রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার আবু আহম্মেদ আল আমুন সাংবাদিকদের জানান, ঘটনার পর আসামিরা পলাতক ছিলেন। দফায় দফায় তারা অবস্থান বদল করে আত্মগোপন করায় তাদের অবস্থান নিশ্চিত হতে কিছুটা সময় লেগেছে। তবে সোমবার রাতে তারা বেলপুকুর থানার বিসমিল্লাহ পেট্রোল পাম্প এলাকায় আত্মগোপন করে আছেন, এমন তথ্যে সেখানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতদের নগরীর চন্দ্রিমা থানায় হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, গত ২ নভেম্বর নামাজ পড়ে কার্যালয়ে ফেরার সময় অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদকে রাস্তা থেকে টেনেহিঁচড়ে পুকুরে ফেলে দেয় ছাত্রলীগ নেতাকর্মীরা। ওই ঘটনায় নগরীর চন্দ্রিমা থানায় ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেন অধ্যক্ষ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি দেখুন এখানে
  • ০৫ নভেম্বর ২০২৬
শনিবার সব প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা-রচনা প্রতিযোগিতাসহ …
  • ০৫ নভেম্বর ২০২৬
এই মহিলা আমার স্ত্রী নন: গোলাম মাওলা রনি
  • ০৫ নভেম্বর ২০২৬
ভুটানের বিপক্ষে একাদশে ৩ পরিবর্তন, স্ট্রাইকারের ভূমিকায় ‘চম…
  • ০৫ নভেম্বর ২০২৬
এনএসইউতে কলেজ, বিশ্ববিদ্যালয় ও সমাজের মধ্যে সংযোগ স্থাপনে …
  • ০৫ নভেম্বর ২০২৬
রোনালদোর বিদায়ে বোনের আবেগঘন বার্তা, রহস্যময় মন্তব্যে বাড…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950