ব্যানবেইসের প্রতিবেদন

কারিগরি শিক্ষার্থীদের ৭১ শতাংশই পড়ছেন বেসরকারি প্রতিষ্ঠানে

১৫ অক্টোবর ২০২৬, ১২:৩৮ PM
দেশে কারিগরি শিক্ষার্থী বড় অংশই বেসরকারি প্রতিষ্ঠানে পড়ছে বলে ব্যানবেইসের প্রতিবেদনে উঠে এসেছে

দেশে কারিগরি শিক্ষার্থী বড় অংশই বেসরকারি প্রতিষ্ঠানে পড়ছে বলে ব্যানবেইসের প্রতিবেদনে উঠে এসেছে © টিডিসি সম্পাদিত

দেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় অধ্যয়নরত অধিকাংশ শিক্ষার্থী বেসরকারি প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল। এ খাতের মোট ১৩ লাখ ৫৭ হাজার ৮৯৪ শিক্ষার্থীর মধ্যে ৭০ দশমিক ৫৯ শতাংশই বেসরকারি প্রতিষ্ঠানে পড়ছে। বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) বাংলাদেশ শিক্ষা পরিসংখ্যান ২০২৫ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে দেশের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় মোট শিক্ষার্থী ছিল ১৩ লাখ ৫৭ হাজার ৮৯৪ জন। এর মধ্যে বেসরকারি প্রতিষ্ঠানে পড়াশোনা করেছে ৯ লাখ ৫৮ হাজার ৫৩৪ জন, যা মোট শিক্ষার্থীর ৭০ দশমিক ৫৯ শতাংশ। অন্যদিকে, সরকারি প্রতিষ্ঠানে শিক্ষার্থী ছিল ৩ লাখ ৯৯ হাজার ৩৬০ জন, যা মোট শিক্ষার্থীর ২৯ দশমিক ৪১ শতাংশ। 

সরকারি প্রতিষ্ঠান মাত্র ৭ শতাংশ, বেসরকারি ৯২
দেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার অধিকাংশ প্রতিষ্ঠান বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে। এ খাতের মোট ১০ হাজার ৫২১টি প্রতিষ্ঠানের মধ্যে সরকারি প্রতিষ্ঠান মাত্র ৭ দশমিক ২৮ শতাংশ। এছাড়া এরমধ্যে  ৯২ দশমিক ৭২ শতাংশই বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত হয়। 

স্তরভিত্তিক হিসাবে, এসব প্রতিষ্ঠানের মধ্যে ৩৭ দশমিক ২৯ শতাংশ বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কেন্দ্র বা ইনস্টিটিউট। মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠান ২৯ দশমিক ৬৫ শতাংশ, উচ্চ মাধ্যমিক স্তরের ১৬ দশমিক ৪৩ শতাংশ, পোস্ট-সেকেন্ডারি নন-টার্শিয়ারি বা ডিপ্লোমা স্তরের ১২ দশমিক ১৯ শতাংশ এবং টেকনিক্যাল স্কুল ও কলেজ ৪ দশমিক ৩০ শতাংশ।

আরও খবর: ‘বাঁচাও বাঁচাও’ আর্তনাদে ভারী হয়ে উঠেছিল রাত, ৪১ বছর পরও কাঁদায় ঢাবির অক্টোবর ট্র্যাজেডি

ব্যাচেলর স্তরের প্রতিষ্ঠান মাত্র ০ দশমিক ১৪ শতাংশ। অর্থাৎ, সরকারি প্রতিষ্ঠানের তুলনায় বেসরকারি প্রতিষ্ঠানে কারিগরি শিক্ষার্থী প্রায় ৫ লাখ ৫৯ হাজার বেশি। পাশাপাশি প্রতিষ্ঠানসংখ্যার দিক থেকেও এ খাতে বেসরকারি ব্যবস্থাপনার প্রাধান্য রয়েছে।

এদিকে দেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাপ্রতিষ্ঠানে কমছে শিক্ষার্থী ভর্তি। এক বছরের ব্যবধানে এ খাতে শিক্ষার্থী কমেছে ২ লাখ ৬১ হাজার ৪৫৫ জন।

৩ হাজার শিক্ষকের পিএইচডি অর্জনে সহায়তার উদ্যোগ ইউজিসির, গবে…
  • ১৫ অক্টোবর ২০২৬
অধ্যক্ষ নিয়োগ দেবে ঢাকা কমার্স কলেজ
  • ১৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকেরা নতুন পে স্কেলে বেতন পাবেন কবে, কী বলছে…
  • ১৫ অক্টোবর ২০২৬
‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ, আহ…
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতদের সংবাদ সম্মেলনের ডাক
  • ১৫ অক্টোবর ২০২৬
পাকিস্তানের পেশোয়ারে স্কুলের ছাদ ধসে অন্তত ১৭ শিশুর মৃত্যু
  • ১৫ অক্টোবর ২০২৬