শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ও চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওপেং © সংগৃহীত
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন তিন দিনের সফরে চীন গেছেন। বুধবার (১৪ অক্টোবর) তিনি চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। সফরকালে তিনি চীনের তিয়ানজিনে অনুষ্ঠিতব্য ‘ওয়ার্ল্ড ভোকেশনাল অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন ডেভেলপমেন্ট কনফারেন্স ২০২৬’-এ অংশ নেবেন। পাশাপাশি শিক্ষাক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে দেশটির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা রয়েছে।
বুধবার (১৪ অক্টোবর ২০২৬) মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শিক্ষামন্ত্রীর ঢাকা ত্যাগের সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওপেং উপস্থিত ছিলেন।
সফরকালে শিক্ষামন্ত্রী চীনের তিয়ানজিনে অনুষ্ঠেয় ‘ওয়ার্ল্ড ভোকেশনাল অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন ডেভেলপমেন্ট কনফারেন্স ২০২৬’-এ অংশগ্রহণ করবেন। এ ছাড়া ‘ওয়ার্ল্ড ভোকেশনাল কলেজ স্কিলস কম্পিটিশন ২০২৬’-এর চূড়ান্ত পর্বে অতিথি হিসেবে তাঁর উপস্থিত থাকার কথা রয়েছে।
সফরকালে শিক্ষাক্ষেত্রে সহযোগিতা আরও বিস্তৃত করার লক্ষ্যে চীনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক স্বাক্ষরেরও কথা রয়েছে।