কারিগরি শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা

১২ অক্টোবর ২০২৬, ০৬:০৯ PM
কারিগরি শিক্ষা অধিদপ্তর

কারিগরি শিক্ষা অধিদপ্তর © ফাইল ছবি

কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অক্টোবর মাসের বেতন নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। নির্দেশনা অনুযায়ী আগামী ১৮ অক্টোবরের প্রতিষ্ঠান প্রধানদের বিল সাবমিট করতে হবে।

সোমবার (১২ অক্টোবর) কারিগরি শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মো: সাইফুল ইসলাম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, অনলাইনে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অক্টোবর মাসের এমপিও এর টাকা ইএফটিতে পাঠানোর লক্ষ্যে প্রতিষ্ঠান প্রধানের এমপিওভুক্ত জনবলের বিল সাবমিট অপশন অনলাইনে চালু করা হয়েছে। প্রতিষ্ঠান প্রধান টেমিস সফটওয়্যারে লগইন করে আগের মতো মান্থলি স্যালারি সাবমিশন অপশনে গিয়ে অক্টোবর মাসের বিল সাবমিট করবেন।

অধিদপ্তর জানিয়েছে, প্রতিষ্ঠানের এমপিও তালিকাভুক্ত বিদ্যমান শিক্ষক-কর্মচারীদের মধ্যে কারও স্ট্যাটাস পরিবর্তন হলে (মৃত-পদত্যাগ-অবসর) তা টেমিস সফটওয়ারের নন গভর্নমেন্ট এমপ্লয়ি ইএফটি এমপ্লয়ি স্ট্যাটাস চেঞ্জ (আইবাস প্লাস প্লাস ভ্যালিডেটেড) অপশনে গিয়ে এন্ট্রি করবে। এছাড়া, সাময়িক বরখাস্ত, অনুমোদনহীন অনুপস্থিতি বা অন্য কোনো কারণে বিধি মোতাবেক কোনো শিক্ষক-কর্মচারীর আংশিক বা সম্পূর্ণ বেতন কর্তন-বন্ধ করার প্রয়োজন হলে প্রতিষ্ঠান প্রধান বিল সাবমিট অপশন থেকে তা উল্লেখ করবেন।

নির্দেশনায় আরও বলা হয়, আগামী ১৮ অক্টোবর বিকেল ৩টার মধ্যে অক্টোবর-২০২৬ মাসের এমপিও এর বিল ইএফটিতে সাবমিট করার জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এইচএসসির ফল প্রকাশ হতে পারে চলতি মাসেই
  • ১২ অক্টোবর ২০২৬
এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা ২ মাসের মধ্যে, এসএস…
  • ১২ অক্টোবর ২০২৬
এনটিআরসিএর প্রভাষক নিয়োগ: বাংলার সিলেবাস যেমন হবে
  • ১২ অক্টোবর ২০২৬
সম্পত্তি নিয়ে বিরোধ, বাবার লাশ দাফনে মেয়ের বাঁধা
  • ১২ অক্টোবর ২০২৬
১০ ইন্টার্ন নিয়োগ দেবে ইজি ফ্যাশন, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত
  • ১২ অক্টোবর ২০২৬
সুইসাইড নোট রেখে নিখোঁজ জাবির মোহাইমিনুলকে একদিন পর পাওয়া গ…
  • ১২ অক্টোবর ২০২৬