মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে দুনীর্তির দুর্নীতির অভিযোগ, শুনানির জন্য ডাকল অধিদপ্তর

২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৪ AM
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর © সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আবদুল্লা আল মাদানিয়া জামেয়াতুল ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মো. ম. আব্দুল হাকিমের বিরুদ্ধে শিক্ষক ও কর্মচারীদের অর্থ আত্মসাৎ, অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগের প্রেক্ষিতে তাকে শুনানির জন্য তলব করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

সোমবার (২২ সেপ্টেম্বর) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিদর্শক (রাজশাহী ও চট্টগ্রাম বিভাগ) স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যক্ষ মো. ম. আব্দুল হাকিমের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্তের অংশ হিসেবে আগামী (২৫ সেপ্টেম্বর ২০২৫), বুধবার সকাল ১১টা তে অধিদপ্তরের রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের পরিদর্শকের কার্যালয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ শিক্ষক-কর্মচারীদের অর্থ আত্মসাৎ, অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। এ বিষয়ে বিস্তারিত তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্ধারিত সময়ে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে অধিদপ্তর।

 

পোস্টগ্রাজুয়েশন শেষ হওয়ার আগে বিয়ে করতে পারবেন না ডাক্তাররা!
  • ২১ নভেম্বর ২০২৬
মাইকিং করে বিএনপির মিছিলে যুবলীগের হামলা, পুড়িয়ে দিল একাধিক…
  • ২১ নভেম্বর ২০২৬
জাবিতে ভর্তি আবেদন শুরু হচ্ছে কাল
  • ২১ নভেম্বর ২০২৬
জিপিএ শর্ত কমাল ১৬ বিশ্ববিদ্যালয়
  • ২১ নভেম্বর ২০২৬
হাসপাতালে ওষুধ পাঠালেও বঞ্চিত সেন্টমার্টিনের রোগীরা, টাকা দ…
  • ২১ নভেম্বর ২০২৬
প্রায় ৫০০ কোটি টাকার ভবন নির্মাণকাজ পাচ্ছে কালো তালিকাভুক্ত…
  • ২১ নভেম্বর ২০২৬