বরিশাল পলিটেকনিকে ২য় শিফটের ক্লাসে লাগাতার কর্মবিরতি

২৯ মার্চ ২০১৯, ১০:০৮ AM

সারাদেশের সকল পলিটেকনিক ইন্সটিটিউটের মতো আজ থেকে বরিশাল পলিটেকনিক ইন্সটিটিউটেও ২য় শিফটের ক্লাসে লাগাতার কর্মবিরতি দেয় শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল বৃহস্পতিবার অত্র ইন্সটিটিউটে সকল শিক্ষক-শিক্ষিকা মন্ডলী ক্লাস রুম পরিত্যাগ করে কলেজের সামনে ফ্লাগস্টানে অবস্থান করে এবং তাদের দাবি উপস্থাপন করেন।

তাদের দাবি ছিল দ্বিতীয় শিফটে জড়িত শিক্ষক-কর্মচারীগণকে ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী মূল বেতনের ৫০% হারে ভাতা চালু করে এবং অনতিবিলম্বে দ্বিতীয় শিফটের ভাতা মূল বেতনের ১০০% হারে উন্নীতকরণ করতে হবে।

শিক্ষক-শিক্ষিকা মন্ডলী এ প্রতিবেদককে জানান, আমাদের দাবি না মেনে নিলে , এই কর্মবিরতি অনির্দিষ্টকালের জন্য চলতে থাকবে। বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতি, বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক পরিষদ, কারিগরি শিক্ষা অধিদপ্তর ও অধিদপ্তরাধীন কর্মচারী সমিতি এর সম্মিলিত কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সারা দেশের সকল পলিটেকনিক, মনোটেকনিক, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে একযোগে এই কর্মসূচী পালিত হচ্ছে বলে বক্তারা জানান।

উল্লেখ্য, পলিটেকনিক, মনোটেকনিক, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ সমূহে প্রথম শিফটের ন্যায় দ্বিতীয় শিফটেও ক্লাস পরিচালিত হয়। সেই মর্মে সবাই ২য় শিফটের সম্মানী হিসেবে মূল বেতনের ৫০% পেয়ে আসছিলেন। কিন্তু তাদের দাবী একটি মহলের ষড়যন্ত্রে তা গত জুলাই/১৮ হতে অর্থ মন্ত্রণালয়ের একটি আদেশ মোতাবেক তা কমিয়ে ২০% এ নামিয়ে আনা হয়। এর প্রতিবাদে দীর্ঘদিন ধরে তারা এ কর্মসূচি পালন করে আসছেন।

অ্যাম্বিভার্ট আসলে কারা? যেভাবে চিনবেন
  • ১২ আগস্ট ২০২৬
টেলিটকের জেন জি সিম কেনার অফারের মেয়াদ বাড়ল ৭ দিন
  • ১২ আগস্ট ২০২৬
চাঁদ দেখা কমিটির সভা কাল
  • ১২ আগস্ট ২০২৬
প্রতিবন্ধিতা জয় করে জিপিএ-৫, ইয়াসিরের ডাক্তার হওয়ার স্বপ্নে…
  • ১২ আগস্ট ২০২৬
কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, প্রেমিককে পাঠানো মেসেজের স…
  • ১২ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ না পেয়ে ছাত্রদল নেতা…
  • ১২ আগস্ট ২০২৬