ঈদে কুমিল্লা পলিটেকনিকে শিক্ষার্থীদের জন্য ছাত্রশিবিরের মধ্যাহ্নভোজের আয়োজন

০৫ জুন ২০২৫, ১২:৫৩ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ০৭:০৯ PM
কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট

কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট © সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে অবস্থানরত শিক্ষার্থীদের মাঝে ঈদকে আনন্দ ভাগাভাগি করে নিতে ‘ঈদ শুভেচ্ছা বিনিময় ও মধ্যাহ্নভোজ’ অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ইনস্টিটিউট শাখা। মুসলিম শিক্ষার্থীদের পাশাপাশি ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্যও এতে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা পলিটেকনিক শাখা ছাত্রশিবিরের সভাপতি রুহুল আমিন। 

তিনি বলেন, ‘অনেক শিক্ষার্থী ঈদের সময় হলে বা মেসে একা থাকেন। তারা কোরবানির আনন্দ কিংবা পরিবারের সঙ্গে ঈদের উৎসবে অংশ নিতে পারেন না। সেই শিক্ষার্থীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই এই আয়োজন করা হয়েছে। আমরা ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের কথাও বিবেচনায় নিয়েছি, সবার জন্যই আমাদের আমন্ত্রণ উন্মুক্ত।’

আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, বন্ধন ও সহমর্মিতার মানসিকতা গড়ে তুলতে সহায়ক হবে।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬