ঈদুল আজহার ফিরতি ট্রেনযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩০ মে

১২ মে ২০২৫, ০৫:৫৫ AM , আপডেট: ১২ মে ২০২৫, ১২:৩৩ PM
ট্রেনের টিকিট

ট্রেনের টিকিট © সংগৃহীত

পবিত্র ঈদুল আজহার ফিরতি ট্রেন যাত্রার অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩০ মে থেকে অনলাইনে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। সোমবার (১২ মে) রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত এক সভায় এ তথ্য জানান রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম। 

মো. ফাহিমুল ইসলাম বলেন, পশ্চিমাঞ্চলে চলাচল করার সব আন্তঃনগর ট্রেনের আসন সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলে চলাচল করা সব ট্রেনের আসন দুপুর ২টায় বিক্রি শুরু হবে।

টিকিট বিক্রির তারিখ ঘোষণা করে তিনি বলেন,  ঈদের পর আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে ৩০ মে থেকে। ৯ জুনের টিকিট পাওয়া যাবে ৩০ মে, ১০ জুনের টিকিট ৩১ মে, ১১ জুনের টিকিট ১ জুন, ১২ জুনের টিকিট ২ জুন, ১৩ জুনের টিকিট ৩ জুন, ১৪ জুনের টিকিট ৪ জুন এবং ১৫ জুনের টিকিট কেনা যাবে ৫ জুন।  

সভায় আরও উপস্থিত ছিলেন, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ে নিযুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন, সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক, সেতু সচিব মোহাম্মদ আবদুর রউফ প্রমুখ।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদো…
  • ১১ নভেম্বর ২০২৬
রাবি সংস্কার আন্দোলনের আহ্বায়ক আম্মার, সদস্য সচিব আরিফ
  • ১১ নভেম্বর ২০২৬
চুয়েটে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু কবে, জানালেন বিভাগীয়…
  • ১১ নভেম্বর ২০২৬
ঢাবিতে ককটেল বিস্ফোরণ, এক কর্মচারী বরখাস্ত
  • ১০ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে শাবিপ্রবি ছাত্…
  • ১০ নভেম্বর ২০২৬
ব্যর্থতা ঢাকতে দমন-পীড়নের পথ বেছে নিয়েছে সরকার: ছাত্র ইউনিয়ন
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950