কারিগরিতে পাসের হার ও জিপিএ-৫ কমেছে

১৯ জুলাই ২০১৮, ০৩:০০ PM
ফল প্রকাশের পর আনন্দ-উল্লাস

ফল প্রকাশের পর আনন্দ-উল্লাস

কারিগরি শিক্ষা বোর্ড থেকে এবার এইচএসসি (বিজনেজ ম্যানেজমেন্ট), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষায় অংশগ্রগণ করে এক লাখ ১৮ হাজার শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ৮৯ হাজার ৮৯ জন। পাসের হার ৭৫ দশমিক ৫০ ভাগ।

গতবার এ বোর্ড থেকে পরীক্ষা দিয়েছিল মোট ৯৭ হাজার ১৪ জন। পাস করেছিল ৭৮ হাজার ৯০৪ জন। পাসের হার ছিল ৮১ দশমিক ৩৩ শতাংশ।

অর্থাৎ এ বছর পরীক্ষার্থীর সংখ্যা ২০ হাজার ৯৮৬ জন এবং পাসের সংখ্যা ১০ হাজার ১৮৫ জন বেড়েছে। তবে পাসের হার কমেছে ৫ দশমিক ৮৩ শতাংশ।

এবার কারিগরি বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছে মোট দুই হাজার ৪৫৬ জন। গতবার পেয়েছিল দুই হাজার ৬৬৯ জন। এবার এ বোর্ডে জিপিএ-৫ কমেছে ২১৩ জন।

ফলাফলের পরিসংখ্যানে আরও দেখা যায়, কারিগরি বোর্ড থেকে মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ছিল ৮৩ হাজার ৪৮২ জন এবং ছাত্রী ৩৪ হাজার ৫১৮জন। এর মধ্যে ৬০ হাজার ৯২৩ জন ছাত্র ও ২৮ হাজার ১৬৬ জন ছাত্রী পাস করেছে। আর জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ৯৩৩ জন ছাত্র ও এক হাজার ৫২৩ জন ছাত্রী।

এবার এইচএসসি (বিজনেজ ম্যানেজমেন্ট) থেকে একলাখ ১০ হাজার ৮৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৮৪ হাজার ৮৩৬ জন।

১২ মাসে পবিত্র কোরআন মুখস্থ করল হাফেজ তাহমিদুল ইসলাম
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
ঝিনাইদহে সাপের কামড়ে কৃষকের মৃত্যু
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
৮ গোলের থ্রিলারে জয় ম্যানসিটির
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যা, মিলছে না ৩ প্রশ্নের উত্তর
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
দুপুরে স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন সংসদ সদস্য গাজী নজরুল
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
আমরা কি আবারও জাহেলিয়াত যুগে ফিরে যাচ্ছি? 
  • ২০ সেপ্টেম্বর ২০২৬